এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

ইএফটি: মাদ্রাসা শিক্ষকদের তথ্য সংশোধন ও হালনাগাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি)  এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন/হালনাগাদ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।  সোমবার (০৩) ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক এইচ. এম. নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি এমপিওভুক্ত মাদ্রাসার প্রধানদের  পাঠানো হয়েছে।  চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরাকরি শিক্ষা …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের আট হাজার কোটি টাকা লোপাট: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (৩ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে তিনি এ কথা জানান। এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওয়াহিদউদ্দিন …

বিস্তারিত পড়ুন

লুটপাট করা টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন প্রদান করতে হবে

ঢাকাঃ নন-এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “শিক্ষকদের রাস্তায় বসে আন্দোলন করা দেশের স্বার্থের পরিপন্থী। শিক্ষকদের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও বলেন, “বাংলাদেশের অস্তিত্ব ও মর্যাদাকে সমুন্নত রাখতে নন-এমপিও শিক্ষকদের দাবি অবশ্যই মানতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কোটি কোটি …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে ফের সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে সচিবালয়েরে কাছাকাছি গেলে পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। এর আগে সকাল থেকে তারা …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

ঢাকাঃ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। …

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী নেতা ও শিক্ষকের ইন্ধনে ছাত্রীদের হেনস্তার অভিযোগ

কুমিল্লাঃ কুমিল্লা নগরের মডার্ন হাইস্কুলের কয়েকজন ছাত্রীকে বিদ্যালয়ের মধ্যেই হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে রবিবার (২ মার্চ) দুপুরে বিদ্যালয়টির ভবনের সামনে সংবাদ সম্মেলন করে কয়েকজন ছাত্রী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের মুখপাত্র জাবেদ আহমেদ ভূঁইয়া ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক …

বিস্তারিত পড়ুন

বিএনপির সভায় গিয়ে আহত হওয়ার ঢাবির সাবেক শিক্ষকের মৃ-ত্যু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক ড. শাহিদা রফিক (৭৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিএনপির বর্ধিত সভায় গিয়ে আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু …

বিস্তারিত পড়ুন

স্কুলের জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয়, প্রধান শিক্ষক আত্মগোপনে

যশোরঃ যশোরের কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে জিয়া স্মৃতি সংসদ নামে একটি সংগঠন কার্যালয় বানানো হয়েছে। সরকার পতনের আগে জায়গাটি যুবলীগের কার্যালয় ছিল। জায়গা দখলের বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ করায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। ভয়ে বর্তমানে তিনি আত্মগোপনে …

বিস্তারিত পড়ুন

তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃ-ত্যু

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ঢাকাঃ সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসবভাতা প্রদানসহ এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল করছে শিক্ষকেরা। রোববার (০২ মার্চ) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৮তম দিনে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যরা। দুপুর একটা বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকেরা। পরে …

বিস্তারিত পড়ুন