Tag Archives: রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি স্থাপনার নাম পরিবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত ওই সভায় পুনঃনামকরণের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসউদ। তিনি জানান, সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন …

বিস্তারিত পড়ুন

বহুল আলোচিত রাজশাহীর সেই ডিডি আলমগীরকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী নওফেলের সুপারিশ পাওয়া কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক যিনি টাকা ছাড়া কোন এমপিও’র ফাইল ছাড়তেন বলে অভিযোগ উঠেছিল সেই উপপরিচালক আলমগীর কবিরকে এবার বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  এর আগে গত ২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ‘নওফেলের সুপারিশ পাওয়া কর্মকর্তা এখন …

বিস্তারিত পড়ুন

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সং-ঘ-র্ষ, আহত ১০

রাজশাহীঃ রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগ্য শিক্ষক …

বিস্তারিত পড়ুন

কালো বোরকা পরায় শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সঙ্গে তুলনা, ভুল স্বীকার রাবি শিক্ষকের

রাজশাহী: ক্লাসে কালো বোরকা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে গত বুধবার মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, বুধবার সকাল ১০টায় …

বিস্তারিত পড়ুন

রাজশাহী কলেজে ক্লাস করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

রাজশাহীঃ ক্লাস করতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী আটক হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ থেকে ওই ছাত্রলীগ কর্মীকে চিনতে পেরে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা। আটক হওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম সাগর রেজা (২২)। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের …

বিস্তারিত পড়ুন

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের তালা টানা ১৭ দিন পর খুললো

রাজশাহীঃ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও সকল একাডেমিক ভবনের তালা খুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে একটানা ১৭ দিন পর ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে তালা খুলে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত ২১ এপ্রিল ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, …

বিস্তারিত পড়ুন

স্কুলের কমিটি নিয়ে বিরোধ: প্রধান শিক্ষকের কক্ষে তালা, চেয়ার ঝুলছে আমগাছে

রাজশাহীঃ রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ৪৮ ঘণ্টা ধরে তালা ঝুলছে। অফিসকক্ষে তাঁর বসার চেয়ার ঝুলছে বিদ্যালয়ের পাশে থাকা একটি আমগাছে। প্রধান শিক্ষক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধ চলছে। এর জেরে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে দলীয় …

বিস্তারিত পড়ুন

ছাত্রীদের সঙ্গে অ-শা-লীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

রাজশাহীঃ ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে …

বিস্তারিত পড়ুন

টাকা ছাড়া এমপিও’র ফাইল ছাড়েন না রাজশাহীর ডিডি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘ঘুসের’ জন্য এমপিওভুক্তির ফাইল আটকে রাখার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্ব অভিযান চালানো হয়। এসময় নতুন এমপিওভুক্তির আবেদনের ৯১টি ফাইল আটকে রাখার প্রমাণ …

বিস্তারিত পড়ুন

মাউশির রাজশাহী ও রংপুর কার্যালয়ে নতুন ডিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ে নতুন দুইজন উপপরিচালককে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রংপুর অঞ্চলের উপপরিচালক মোহা: আবদুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মোছা: রোকসানা বেগমকে রংপুর অঞ্চলের …

বিস্তারিত পড়ুন