এইমাত্র পাওয়া

Tag Archives: পিএসসি

পিএসসির নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, ১,৭২২টি পদ

ঢাকাঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে একাধিক নন-ক্যাডার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের নাম ও সংখ্যা: শিক্ষা কর্মকর্তা (গণিত), ২টি। …

বিস্তারিত পড়ুন

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে বিধি সংশোধন করছে পিএসসি

ঢাকাঃ বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নিরাপত্তা নিশ্চিতে বিধি সংশোধনের কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এজন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কমিশনে একাধিক সভা হয়েছে। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘প্রশ্নপত্রের নিরাপত্তাসহ বিদ্যমান আইন সংশোধনের …

বিস্তারিত পড়ুন

স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রার্থীকে জানাবে পিএসসি

ঢাকাঃ স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে জানিয়ে দেবে পিএসসি। আসছে বিসিএস থেকে পিএসসি এ কার্যক্রম শুরু করতে চায়। সংস্থাটি মনে করছে, এ নম্বর জানা পরীক্ষার্থীদের অধিকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম মনে করেন, লিখিত পরীক্ষার নম্বর জানা পরীক্ষার্থীদের অধিকার। এটি পিএসসির স্বচ্ছতা …

বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকাঃ ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি কর্ম কমিশনের …

বিস্তারিত পড়ুন

ইউজিসি ও পিএসসিতে রাবি থেকে সদস্য নিয়োগের দাবিতে মানববন্ধন

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ইউজিসিতে সর্বনিম্ন একজন এবং পিএসসিতে সর্বনিম্ন দুইজন সদস্য নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস …

বিস্তারিত পড়ুন

পিএসসির ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।   এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয়জন সদস্য অদ্যাবধি …

বিস্তারিত পড়ুন

নিয়োগ পেলেন ৪৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭১৮ প্রভাষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বি.সি.এস. সাধারণ শিক্ষা ক্যাডারের ৭১৮ (সাতশত আঠারো) জন প্রার্থীকে প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে নিয়োগ প্রদান ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রভাষক পদে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পাওয়া এসব কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকবেন। …

বিস্তারিত পড়ুন

ইনস্ট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষার সাত মাসেও হয়নি ফল, পিএসসিতে স্মারকলিপি

ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম গ্রেডভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপার পদে নিয়োগ পরীক্ষার সাত মাস পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের দাবিতে পিএসসিতে স্মারকলিপি দিয়েছেন ফলাফল প্রত্যাশীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আবেদনে পিএসসিতে নিয়োগ পাওয়া ৬ সদস্যের শপথ স্থগিত

ঢাকাঃ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গত ২ জানুয়ারি নিয়োগ পাওয়া ছয়জন সদস্যের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। তবে নিয়োগ পাওয়াদের মধ্যে তিন সদস্যের ব্যাপারে আপত্তি তুলে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দিন পিএসসিও শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের …

বিস্তারিত পড়ুন

আগামীকাল থেকে শুরু ৪৭তম বিসিএসের আবেদন

ঢাকাঃ ৪৭তম বিসিএসের আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার। এদিন সকাল ১০টা থেকে শুরু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে একদফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। পিএসসি …

বিস্তারিত পড়ুন