এইমাত্র পাওয়া

Daily Archives: May 5, 2026

স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের পচা ডিম সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত …

বিস্তারিত পড়ুন

অবসর বোর্ড ঘিরে সক্রিয় দালালচক্র

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষকদের অবসর সুবিধার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে এক প্রতারকচক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। এমন প্রতারক বা দালালচক্রের তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এ চক্র থেকে সতর্ক …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের শিক্ষা নিয়ে আন্তর্জাতিক পরিসরেও আগ্রহ তৈরি হয়েছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সম্বলিত বই ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উৎসব অনুষ্ঠিত হয়। বইটির লেখক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের …

বিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া নাজুক ও বিশৃঙ্খল অবস্থা থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন। …

বিস্তারিত পড়ুন

বাজেট থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন বেতনকাঠামো

নিজস্ব প্রতিবেদক।। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ আগামী ২০২৬-২৭ অর্থবছর (জুলাই-জুন) থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। এর অংশ হিসেবে নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে অর্থবছরের প্রথম …

বিস্তারিত পড়ুন

এসএসসির খাতা নিতে ডাকলেও আসেননি কয়েকশ পরীক্ষক

নিজস্ব প্রতিবেদক।। চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ধারিত দিনে কয়েকশ পরীক্ষক বোর্ডে অনুপস্থিত থাকায় কড়া হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগাম এসএমএসে জানানো সত্ত্বেও বিপুলসংখ্যক শিক্ষক সাড়া না দেওয়ায় মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক।। নতুন করে এমপিওভুক্ত স্কুল-কলেজের দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল …

বিস্তারিত পড়ুন

সতর্ক থাকতে বাংলাদেশ ব্যাংকের একগুচ্ছ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। অনলাইন আর্থিক প্রতারণা থেকে নিরাপদ থাকতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এক বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিছু গ্রাহক হ্যাকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা রোধে কয়েকটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় …

বিস্তারিত পড়ুন

পিএসসিতে ৯০ জন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩টি ক্যাটাগরিতে মোট ৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জন, প্রশিক্ষণ সহকারী ১ জন এবং সাঁটমুদ্রাক্ষরিক …

বিস্তারিত পড়ুন

৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক।। দেশের ছয় জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীব্ন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, …

বিস্তারিত পড়ুন