এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক।।

নতুন করে এমপিওভুক্ত স্কুল-কলেজের দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল পাচ্ছেন।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন কবে, যা জানা গেল

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

সভায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সভাপতিত্ব করেন। মাউশি অধিদফতরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।

শিক্ষাবার্তা /এ/ ০৫/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.