এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2025

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের বিক্ষোভের সময় পরিবর্তন

ঢাকাঃ বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দুদিন সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করবে দলটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল …

বিস্তারিত পড়ুন

কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৯তম একাডেমিক কাউন্সিল মিটিংয়ে সার্বিকভাবে আসন সংখ্যা কমানোসহ অর্গানোগ্রামে আরো ১৮টি নতুন বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইনস্টিটিউট চালু এবং ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ল্যাবভিত্তিক বিভাগগুলোতে আসন …

বিস্তারিত পড়ুন

লালনকন্যা ফরিদা পারভীন: এক চিরন্তন যাত্রা

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  রাত ১১ টা, ১৩ সেপ্টেম্বর ২০২৫। ফেসবুক খুলতেই হঠাৎ মোবাইল স্কীনে ভেসে আসলো বাংলা সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভীন আর নেই। তিনি চলে গেছেন না–ফেরার দেশে। শান্ত মনটা নিমিষেই অশান্ত হয়ে উঠলো। ছোট কাল থেকে যার গান শুনে বড় হয়েছি তার বিখ্যাত গানটা মনে …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নাম বদলে যাচ্ছে, আসছে আমূল পরিবর্তন

ঢাকাঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান বাংলাদেশ’ বা ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’ নাম রাখা হতে পারে। বদলাতে পারে প্রতিষ্ঠান প্রধানের পদবি ও সংখ্যা। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে না থেকে নতুন সংস্থা দায়বদ্ধ থাকবে একটি স্বতন্ত্র কাউন্সিলের কাছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে …

বিস্তারিত পড়ুন

ছাগলকাণ্ড থেকে শিক্ষা: ঘুষে ধ্বংস হয় শুধু ব্যক্তি নয়, অগণিত পরিবার

।। এ এইচ এম সায়েদুজ্জামান ।। বাংলাদেশে দুর্নীতির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কিছু ঘটনা এমনভাবে সামনে আসে, যা সমাজে চাঞ্চল্যের সৃষ্টি করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজের ঘটনা তেমনই একটি। এক সময় ক্ষমতাশালী এই দম্পতি এখন দুর্নীতি মামলায় জড়িত হয়ে আদালতের …

বিস্তারিত পড়ুন

জাকসু নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট’, প্রত্যাখ্যান করলো শিক্ষক নেটওয়ার্ক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ‌‌‌‘পক্ষপাতদুষ্ট হয়েছে ও গ্রহণযোগ্যতা হারিয়েছে’ বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ কারণে জাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছে শিক্ষকদের এ সংগঠনটি। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্বাচনের কারসাজি উন্মোচনের দাবি জানিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণের দাবিতে যমুনার অভিমুখে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

ঢাকাঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা শুরু করা শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু করলে হাইকোর্টসংলগ্ন কদম ফোয়ারার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটকে দেয়। এরপর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার …

বিস্তারিত পড়ুন

ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

ঢাকাঃ সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি নিয়ে মিলছে সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। সেই প্রতিবেদনে জানা গেছে, সরকারি কর্মজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির বিষয়ে ফাইল চালাচালি শুরু হয়েছে।  বিশ্বের …

বিস্তারিত পড়ুন

মাউশির পরিচালক শিশিরের অপসারণ চায় ঐক্যবদ্ধ শিক্ষক প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদের জন্য শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে এক কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাবকারী উল্লেখ করে মাউশির মনিটরিং এন্ড ইভালুয়েশান উইংয়ের পরিচালক কাজী মোঃ আবু কাইয়ুম শিশিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে মাউশি থেকে অপসারণ ও চাকুরিচ্যুতি করার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের …

বিস্তারিত পড়ুন

রাকসু নির্বাচন: হল সংসদে ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৬ জন ও ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এছাড়া মেয়েদের ৪টি হলে ১টি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর …

বিস্তারিত পড়ুন