এইমাত্র পাওয়া

Daily Archives: September 19, 2025

বাকৃবির গবেষণার প্রকল্পের খামারের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামারে লালনপালন করা উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের খামারে এ চুরির ঘটনা ঘটে বলে জানান গবেষণায় যুক্ত সার্জারি ও …

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো

ঢাকাঃ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা এ-সংক্রান্ত একটি পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, এখন থেকে নবম গ্রেড ও তদূর্ধ্ব …

বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

ঢাকাঃ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ। মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় …

বিস্তারিত পড়ুন

“শিক্ষক সমাজের আহ্বান: শিক্ষাপ্রতিষ্ঠান হোক স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত”

।। সিমরান জামান।।  বাংলাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সরকারি, বেসরকারি এবং অরাজনৈতিক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে, অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি রাজনৈতিক প্রভাবের দ্বারা পরিচালিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক উন্নয়ন ব্যাহত হয় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক।।  আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পূর্ণ উদ্যমে চলছে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি। নির্বাচনসংক্রান্ত যাবতীয় কাজ ইতোমধ্যে অনেকটাই গুছিয়ে এনেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচনী কেনাকাটার ৭০ শতাংশ এর মধ্যেই শেষ হয়েছে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্যানেল প্রস্তুত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে কর্মকর্তাদের তালিকা …

বিস্তারিত পড়ুন

৫ বছরের তুলনায় এবার সর্বনিম্ন রাজস্ব

নিউজ ডেস্ক।।  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক অফিসগুলো টানা ৪০ দিন বন্ধ থাকার জেরে এবছর রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে। গত মে-জুনে বিএনপি নেতা ইশরাকের কর্মসূচির কারণেই সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায় গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। যার কারণেই ঢাকা দক্ষিণ …

বিস্তারিত পড়ুন

আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই: দেশে ফিরে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক।।  পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দলগুলোর আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরের (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পক্ষে নয় বিএনপি। এটার কোনো ভিত্তি নেই। এটা আমাদের দল থেকে বারবার বলা হচ্ছে। আমাদের বার্তা পরিষ্কার। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা …

বিস্তারিত পড়ুন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ, সারাদেশে ২৫৬ কেন্দ্রে হবে পরীক্ষা

নিউজ ডেস্ক।।  দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন লাখো প্রার্থী। বিপিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ …

বিস্তারিত পড়ুন

৭ বিভাগীয় শহরে আজ জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

নিউজ ডেস্ক।।  পাঁচ দফা দাবি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ। এতে …

বিস্তারিত পড়ুন

“লজ্জাহীনরা আজ ভিআইপি-নৈতিকতা নির্বাসনে”

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  লজ্জা মানুষের চরিত্রের অলঙ্কার, আর নৈতিকতা হলো তার জীবনের দিকনির্দেশনা। কিন্তু আজকের সমাজে যেন এই দুই মূল্যবোধ নির্বাসনে চলে গেছে। লজ্জাহীনরা কেবল টিকে নেই, বরং তারা সমাজের ভিআইপি আসনে বসে সম্মান, প্রভাব ও ক্ষমতা ভোগ করছে। আশ্চর্যের বিষয় হলো—যে আচরণ একসময় সমাজে ঘৃণিত ছিল, তা …

বিস্তারিত পড়ুন