এইমাত্র পাওয়া

Monthly Archives: July 2025

রাবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ফের অনশনে শিক্ষার্থীরা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে ফের অনশনে বসেছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে ২২ মে একই দাবিতে অনশনে বসেছিলেন শিক্ষার্থীরা। অনশনে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। …

বিস্তারিত পড়ুন

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের জোর প্রস্তুতি চলছে। ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। বৃহস্পতিবার (৩ জুলাই) অধ্যাপক এস এম …

বিস্তারিত পড়ুন

বাস সংকট নিরসনের দাবিতে আটদিনের আলটিমেটাম দিল সুবিপ্রবি শিক্ষার্থীরা

সুনামগঞ্জঃ বাস সংকট নিরসনের দাবিতে আটদিনের আল্টিমেটাম দিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জের অস্থায়ী ছাত্রাবাসে সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম ঘোষণা করেন তারা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসির অনুমতি না পাওয়ার অজুহাতে সেটি ব্যবহার করা যাচ্ছে না। …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় নকল করায় ১০ শিক্ষার্থী বহিষ্কার, ৬ পরিদর্শককে অব্যাহতি

নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে হলে দায়িত্ব পালনরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী। …

বিস্তারিত পড়ুন

কলেজের অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্ব, চেয়ার নিয়ে দুই শিক্ষকের টানাটানি

নওগাঁঃ নওগাঁর বদলগাছী মহিলা কলেজের অধ্যক্ষের পদ নিয়ে শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। এক চেয়ারে বসতে দুই শিক্ষক জড়িয়েছে হাতাহাতিতেও। চেয়ার দখলে চলছে টানাটানি। রোববার (২৯ জুন) দুপুর ১টায় মহিলা কলেজে এমন ঘটনা ঘটে। দুই গ্রুপের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। তখন এইচএসএসি পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করে খাতা …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধন: ভাইভায় অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়ার আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ১৮তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থী মো. মিলন বলেন, ‘আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এমন …

বিস্তারিত পড়ুন

১৬ জুলাই ও ৫ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যে নির্দেশনা দিল মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উদযাপনে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন সাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদন শুরু ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ জুলাই, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। আজ বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আব্দুল হান্নান। এর আগে ৩ থেকে ১০ …

বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসে রাবি থেকে ক্যাডার হলেন ৬০ শিক্ষার্থী

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪৪ তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থী। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানান নেটিজেনরা। সুপারিশ প্রাপ্তদের মধ্যে …

বিস্তারিত পড়ুন

কাশিয়ানীতে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন প্রধান শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানারা সুলতানা ও সহকারী …

বিস্তারিত পড়ুন