কুমিল্লাঃ প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জুলাই) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই স্থগিত হওয়া তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) …
বিস্তারিত পড়ুনDaily Archives: July 20, 2025
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সুযোগ চেয়ে মানববন্ধন
সিরাজগঞ্জ: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের ২৩টি কিন্ডারগার্টেন থেকে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক …
বিস্তারিত পড়ুনএসএসসির খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছে সোয়া ২ লাখ
ঢাকাঃ এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ফলাফল খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম। এর প্রভাব পড়েছে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনে। বিপুলসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। অনেকে দুই বা তার বেশি বিষয়ের খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছে। ঢাকা বোর্ডের তথ্যমতে, এবার …
বিস্তারিত পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার
ঢাকাঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন। রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী …
বিস্তারিত পড়ুনপরীক্ষার খাতা অন্যকে দিয়ে মূল্যায়ন করালে ২ বছরের জেল
ঢাকাঃ পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এমন বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের ২ বছরের জেল বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। শনিবার (১৯ জুলাই) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক …
বিস্তারিত পড়ুনঢাবিতে ডাকসু নির্বাচনের হলের বাইরে ৬ স্থানে ভোটকেন্দ্র
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের ৬টি নিরপেক্ষ স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। আজ রবিবার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী নির্বাচন-সংক্রান্ত বিস্তারিত তথ্য …
বিস্তারিত পড়ুনযাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়া
ঢাকাঃ নানা রকম সমস্যার কবলে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রায় আট বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলা এ প্রতিষ্ঠানটিতে দিনে দিনে শিক্ষার্থী কমছে। অন্যদিকে শিক্ষকদের বেতন অনিয়মিত হচ্ছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষকদের ১৩ মাসের বেতন বকেয়া রয়েছে। এসবের জন্য প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমকে দায়ী করছেন শিক্ষকেরা। শিক্ষকদের …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতার বৃত্ত ভরাট, ব্যবস্থা নিচ্ছে বোর্ড
ঢাকাঃ চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের খাতায় শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানোর অভিযোগে এক পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷ একইসঙ্গে বিষয়টি পরীক্ষা পরিচালনায় গাফিলতি ও নৈতিকতাবিরোধী কার্যকলাপ হিসেবে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। রোববার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক …
বিস্তারিত পড়ুনগোপালগঞ্জে কারফিউয়ের পর আবারও ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলায় আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী এই আদেশ বলবৎ থাকবে। এ সময় জেলার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল