নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২১৯ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা …
বিস্তারিত পড়ুনDaily Archives: June 16, 2025
শিক্ষকের উদাসীনতায় মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল!
কুষ্টিয়াঃ কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামানের উদাসীনতার কারণে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণেই তারা সবাই ফেল করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ রুহুল আমীন বলেন, “রসায়ন বিভাগের ৯০ জন পরীক্ষার্থীর সবাই ফেল …
বিস্তারিত পড়ুনপ্রশংসায় ভাসছে ছাত্র-শিক্ষকের নাটক ‘সম্মান’
ঢাকাঃ ঈদ মানেই আনন্দ। এই আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রচার হয় নানা গল্প আর আমেজের নাটক। যার বেশিরভাগই থাকে হাস্যরস, রোমান্স আর থ্রিলারে ভরপুর। এসবের ভিড়ে আলাদা করে দাগ কাটে ব্যতিক্রমী কিছু কাজ।এবারের ঈদুল আজহায় প্রচার হওয়া তেমনি একটি নাটক ‘সম্মান’। একজন নীতিবান শিক্ষক ও তার প্রতি এক আদর্শ ছাত্রের …
বিস্তারিত পড়ুনসংক্ষিপ্ত সিলেবাস ও অটোপাসে শিক্ষা ব্যবস্থায় বড় ক্ষত
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাস দিয়েছিল তৎকালীন সরকার। আর ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সর্বশেষ শিক্ষার্থীদের দাবির মুখে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া ২০২৪ …
বিস্তারিত পড়ুনসরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি নন-এমপিও ঐক্য পরিষদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারের প্রতিশ্রুতি দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া বলেন, আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ২০ থেকে ২৫ বছর বিনা বেতনে পাঠদান করে …
বিস্তারিত পড়ুনরাজধানীর শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
ঢাকাঃ রাজধানীর শাহবাগ ও কাটাবনের মধ্যবর্তী এলাকায় সোমবার ভোরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে শাহবাগ সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। এতে ওই সময় স্থানীয় বাসিন্দা ও হলটির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা …
বিস্তারিত পড়ুনচাকরিতে না ফেরালে রাজপথ ছাড়বেন না ইআরপিপি স্বাস্থ্যকর্মীরা
ঢাকাঃ পাঁচ মাস ধরে বেতন নেই। পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন কেউ, কেউ আবার চাকরির বয়সসীমা পার করে এখন আর নতুন কোথাও আবেদন করার সুযোগ পাচ্ছেন না। এর মধ্যেই প্রকল্প শেষের অজুহাতে চাকরিচ্যুত হয়েছেন তারা—যারা ২০২০ সালের করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই অবস্থায় …
বিস্তারিত পড়ুনএবারের ঈদযাত্রায় প্রা ণ হানি গত ঈদের চেয়ে বেশি: যাত্রী কল্যাণ সমিতি
ঢাকাঃ এবার পবিত্র ঈদুল আজহার ছুটির ১৫ দিনে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৯টি দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনটি আরও জানিয়েছে, দুর্ঘটনায় ১ হাজার ১৮২ জন আহত হয়েছেন। গত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও হতাহত মানুষের …
বিস্তারিত পড়ুনআজ বিকেলে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় বৈঠকে বসছে কমিটি
ঢাকাঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পর্যালোচনায় আজ সোমবার বিকেল ৪টায় বৈঠকে বসছে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি। জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আজ বিকেল ৪টায় মিটিংয়ে বসছি। সেখানে তাদের …
বিস্তারিত পড়ুনপূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
ঢাকাঃ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর আজ সোমবার তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল