নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২১৯ জন সহকারী শিক্ষকের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১ এর বিধান মোতাবেক ২১৯ জন সহকারী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের সকল শর্ত পূরণ হওয়ায় তাঁদেরকে চাকুরিতে স্থায়ী করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
