এইমাত্র পাওয়া

Monthly Archives: January 2025

রংপুরে সেই তিন কর্মকর্তার শাস্তি

নিউজ ডেস্ক।। রংপুরে তথ্যমেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণীযুক্ত লিফলেট বিতরণের ঘটনায় দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায় ও জেলা সঞ্চয় বু্যরোর সহকারী পরিচালক মো. মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁও জেলায় বদলি করা …

বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই : প্রেস সচিব

নিউজ ডেস্ক।। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। অন্তর্বর্তী সরকার এটি নিয়ে কাজ করছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত শিগগির নিরসন করা …

বিস্তারিত পড়ুন

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিম) মুনাফার হার বাড়ছে। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) গতকাল বুধবার অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ …

বিস্তারিত পড়ুন

শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ল

নিউজ ডেস্ক।। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। যেমন মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার …

বিস্তারিত পড়ুন

বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলের বাজেমহল মাধ্যমিক বিদ্যালযের দুর্নীতিবাজ, পলাতক প্রধান শিক্ষক পারভীন বেগমের মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব শংকর দাস। লিখিত বক্তব্যে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের দ্রুত পাঠে দক্ষতা বাড়াতে বিদ্যালয়ে পত্রিকা পড়ার উদ্যোগ

মৌলভীবাজারঃ মৌলভীবাজার সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া ও অনগ্রসর শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি দুই ভাষাতে দ্রুত পঠনপাঠনে দক্ষতা বাড়াতে পত্রিকা পড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পত্রিকা পাঠের সুবিধাজনক পরিবেশ তৈরি করতে বানানো হয়েছে একটি পত্রিকা স্ট্যান্ড। বৃহস্পতিবার উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মিলে …

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন চলতি বছরের জুনে

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু)। তবে এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে শিক্ষার্থীদের। চলতি বছরের জুনেই হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। জুনে নির্দিষ্ট তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য ইতোমধ্যে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ জানুয়ারি …

বিস্তারিত পড়ুন

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুতগতিতে আয়োজন করা হবে’

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনারা অনেক পেশা রেখে শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করেছেন নীতি নৈতিকতার স্বার্থে, সমাজের স্বার্থে ও দেশের স্বার্থে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের …

বিস্তারিত পড়ুন

রূপগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে কালনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালনী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্বাচল ২২ সেক্টর সংলগ্ন কালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

ঢাকাঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আগামী ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোশাররফ রাব্বি …

বিস্তারিত পড়ুন