Monthly Archives: September 2024

এনটিআরসিএ কার্যালয়ে তালা, অবরুদ্ধ কর্মকর্তারা

ঢাকাঃ সরাসরি নিয়োগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় তালা দিয়ে অবস্থান নিয়েছেন প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এতে এনটিআরসিএ কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এনটিআরসিএর কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটে। এতে ভেতরে …

বিস্তারিত পড়ুন

ডিজির অপসারণের দাবিতে উত্তাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণ দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোসহ বিভিন্ন অভিযোগ তুলে ২৭ আগস্ট থেকে ধারাবাহিক আন্দোলন-কর্মসূচী পালন করে আসছেন তারা। টানা দশম দিনের মতো বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এদিন …

বিস্তারিত পড়ুন

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ফায়েজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)। বৃহস্পতিবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণায়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন—১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং-১০ / …

বিস্তারিত পড়ুন

বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

গোপালগঞ্জঃ জেলার কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসের ছেলে। ফরিদপুর জেলার সদরপুরে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তিনি। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসার কাছে দুর্ঘটনার শিকার হন তিনি। কাশিয়ানী থানার এসআই তুষার …

বিস্তারিত পড়ুন

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকাঃ গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা কবে থেকে শুরু হবে তা বলা হয়নি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) গুচ্ছ …

বিস্তারিত পড়ুন

প্রতারক চক্র থেকে সাবধান থাকতে মাদ্রাসা অধিদপ্তরের জরুরী বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বিভিন্ন প্রকার প্রতারক চক্র/ব্যক্তি সরাসরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তির এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি করিয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে বলে অধিদপ্তর সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের সতর্ক করে জরুরী …

বিস্তারিত পড়ুন

শিক্ষক সংকট কাটাতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসিএ’র

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনার সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত …

বিস্তারিত পড়ুন

বেসরকারি সব স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত!

আল আমিন হোসেন মৃধাঃ দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করার পর এবার পুরো কমিটিই ভেঙ্গে দিয়ে নতুন করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত …

বিস্তারিত পড়ুন

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করল আউয়াল কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গুঞ্জনই সত্যি হলো। অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ারের নেতৃত্বাধীন পাঁচ কমিশনার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট …

বিস্তারিত পড়ুন