এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2024

সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও আ. লীগের পদে, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ

নিউজ ডেস্ক।। সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও রয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে। অধ্যক্ষ হিসেবে নিয়োগে ঘাপলা, অর্থ আত্মসাৎ, প্রতারণা, ক্ষমতার অপপ্রয়োগসহ রয়েছে নানা অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মইনুল ইসলাম গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি …

বিস্তারিত পড়ুন

বাতিল হচ্ছে কোটায় বরাদ্দ প্লট

নিউজ ডেস্ক।। বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে। প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে তা বাতিলের জন্য খুব দ্রুত সংস্থা দুটির বোর্ড …

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সরকারি খরচে

নিউজ ডেস্ক।। জুলাই থেকে শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একপর্যায়ে এক দফার চূড়ান্ত আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই আন্দোলনে প্রাণ হারায় কয়েকশ ছাত্র-জনতা। আহত হয়ে ১৮ হাজারের বেশি মানুষ চিকিৎসা নেন দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে। আহতরা এখনো কাতরাচ্ছেন হাসপাতালে। শুধু জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক।। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর আদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল …

বিস্তারিত পড়ুন

শিক্ষার মানোন্নয়নে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ লক্ষ লক্ষ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে নানা প্রস্তাবনা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে সাক্ষাৎ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইল সদর ইউএনও প্রত্যাহার

টাঙ্গাইলঃ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে নিহত স্কুলছাত্র মারুফ হাসানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে হত্যাকাণ্ডের …

বিস্তারিত পড়ুন

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: ইউজিসি চেয়ারম্যান

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য ঢাকা পোস্টকে বলেন, আমি সবাইকে নিয়ে টিমওয়ার্ক গড়ে কাজ করব। যেখানে যে …

বিস্তারিত পড়ুন

শহীদি মার্চ থেকে ৫ দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি থেকে পাঁচ দফা ঘোষণা করা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ পাঁচ দফা ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। পাঁচ দফা হলো—এক. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষকে হাতুড়িপেটা ও বাধ্য করে পদত্যাগ পত্রে সই!

ফরিদপুর: জেলার সালথা উপজেলার যদুন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন তাঁকে হাতুড়িপেটা করে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজে স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য কামরুল গাজীর নেতৃত্বে এ ঘটনা …

বিস্তারিত পড়ুন

কম দামে বিটিসিএলের ইন্টারনেট পাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো সব শিক্ষা প্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএলের সেবা নিশ্চিত করতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকায় বিটিসিএল কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের এক …

বিস্তারিত পড়ুন