Monthly Archives: June 2024

ছুটি না দেওয়ার কর্মস্থলেই ঢলে পড়লেন মাদরাসা শিক্ষক

নেত্রকোনা: নিজের কর্মস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হাফেজ মনজুরুল হক (৫৫) নামের এক মাদরাসা শিক্ষক। বুধবার (১২ জুন) মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারার ‘খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদরাসায়’ এ ঘটনা ঘটে। মৃত মনজুরুল হক ওই মাদরাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার বালিজুরা গ্রামের মৃত তাহের আলীর …

বিস্তারিত পড়ুন

পেনশন আটকে থাকা এমপিওভুক্ত শিক্ষকের স্ত্রী মা*রা গেলেন বিনা চিকিৎসায়!

যশোর:  জেলায় অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন পেনশনের টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের (৬৫) স্ত্রী তোহরা খাতুন (৪৫)। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা …

বিস্তারিত পড়ুন

ঈদের পর নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঈদের ছুটির পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। সরকার ঘোষিত নতুন অফিস ঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন করা হয়েছে। এছাড়া এখন দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার আসা-যাওয়া করবে। বৃহস্পতিবার রাজধানীর …

বিস্তারিত পড়ুন

বেতন বন্ধ ৭ মাস, ঈদ ঘিরে ১৯ শিক্ষক-কর্মচারীর হতাশা

সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯ জন শিক্ষক-কর্মচারী সাত মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কাটছে তাদের। ঈদকে সামনে রেখে নিজেদের বেতন-ভাতা বুঝে পাওয়ার আকুতি জানিয়েছেন তারা। সরকারীকরণের পর শিক্ষা মন্ত্রণালয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সনদ জাল দাখিল করায় তাঁকে আত্তীকরণ করা …

বিস্তারিত পড়ুন

বিশ্বব্যাপী ১২ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত: জাতিসংঘ

ঢাকা: যুদ্ধ, সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে ‘বিশ্বের রাষ্ট্র সমুহের উপর ভয়ঙ্কর অভিযোগ’ হিসাবে চিহ্নিত করেছে। বৃহস্পতিবার (১৩ জুন) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। গাজা, সুদান এবং মিয়ানমারের মতো জায়গায় সংঘাতের …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির মামলা দুদকের

মেহেরপুর: জেলার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক (অধ্যক্ষ) আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ জুন) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় মামলাটি দায়ের করা হয়। দুদক সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের সহকারি পরিচালক নীল কমল পাল বাঁদি হয়ে …

বিস্তারিত পড়ুন

শনিবার বন্ধের বিষয়ে ঈদের পরে প্রজ্ঞাপন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা  শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত ঈদুল আজহার পর নেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের অন্যান্য জায়গায় আগের মতো শনিবার যাতে বন্ধ রাখতে পারি তার ওয়ার্কআউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব। তিনি বলেন, ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠান …

বিস্তারিত পড়ুন

সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল: শিক্ষক রকিব গ্রেপ্তার, সুরজিৎ কোথায়?

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাথরঘাটার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সুরজিৎ পাল এখনো ‘ধরাছোঁয়ার’ বাইরে। অভিযুক্ত অন্য শিক্ষক রকিব উদ্দিনকে গ্রেপ্তারের পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন। গুঞ্জন উঠেছে, বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছেন শিক্ষক সুরজিৎ পাল। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত …

বিস্তারিত পড়ুন

চবি: অভিযোগ করায় ছাত্রীকে ফেল করালেন শিক্ষক!

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে পূর্ব ক্ষোভের জের ধরে ছাত্রীকে ফেল করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে অভিযোগ জানিয়ে বিভাগে উক্ত কোর্সের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করার জন্য একটি আবেদনপত্র জমা দেন অভিযোগকারী শিক্ষার্থী। আবেদনপত্রে ওই শিক্ষার্থী জানান, গত ৪ জুন তার ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের ইংরেজিতে পিছিয়ে পড়ার কারণ

মো. শরীফুল ইসলাম সোহাগ: দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দৈন্য কেন? উত্তর খুবই সহজ। এ দেশে ইংরেজি ভাষা পড়ানো হয় অন্য বিষয়গুলোর মতোই গতানুগতিকভাবে। তবে ইংরেজি ভাষা শিক্ষা দক্ষতার মাপকাঠি হলো Listening, Speaking, Reading & Writing। বিপরীতে শিক্ষকেরা শেখান Grammar, Vocabulary, Synonym/Antonym, Memorized Semi …

বিস্তারিত পড়ুন