Daily Archives: June 5, 2024

যে কারণে এসএসসিতে দুই বিষয়ে ফেল করেও কলেজে ভর্তির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন শিক্ষাক্রমে দুই বিষয়ে ফেল করেও শিক্ষার্থীর কলেজে ভর্তি হওয়াও সুযোগ নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীর মার্কশিট দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা …

বিস্তারিত পড়ুন

কিউএস র‍্যাংকিংয়ে ৫৫৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডসের (কিউএস) বৈশ্বিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৫৫৪তম স্থানে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ জুন) রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭৬১ থেকে ৭৭০তম এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি ৯০১ থেকে ৯৫০ এর মধ্যে অবস্থান করছে। এ বছরের তালিকায় …

বিস্তারিত পড়ুন

রাবির ১২তম সমাবর্তন আগামী ২৮ নভেম্বর

রাজশাহী: স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারিখ চূড়ান্ত করেন রাবি কর্তৃপক্ষ। বুধবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনসহ অন্যান্য বিষয়ে রাষ্ট্রপতি ও আচার্যের সঙ্গে সাক্ষাৎ করি। …

বিস্তারিত পড়ুন

উপাচার্যের পদত্যাগের মাধ্যমেই সমাধান সম্ভব: কুবি শিক্ষক সমিতি

কুবি: উপাচার্যের পদত্যাগের মাধ্যমেই সমাধান সম্ভব, তিনি পদত্যাগ করলেই সবকিছু সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান। বুধবার কুবি শিক্ষক সমিতি ও প্রশাসনের মধ্যে চলমান সংকট নিয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১৮তম দিনের বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. …

বিস্তারিত পড়ুন

এইচএসসিতে এবছর শিক্ষার্থী বেড়েছে ৯১ হাজার

ঢাকা: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না; শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)। বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

ঈদের আগেই ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ?

ঢাকা: আসন্ন ঈদুল আযহার আগেই ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি। আগামী রবিবারের মধ্যে চলমান রিটের স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এনটিআরসিএ। এনটিআরসিএ’র সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ৫ম …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলিতে সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা:বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পারস্পরিক বদলিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে বেসরকারি শিক্ষকদের বদলি করা খুবই চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।  বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সেহেতু সরকারের পক্ষে …

বিস্তারিত পড়ুন

সামান্যই বাড়ছে শিক্ষা-স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ

ঢাকা: আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সামান্যই বাড়ানো হয়েছে বরাদ্দ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রার অর্ধেকও পাচ্ছে না কৃষি খাত। স্বাস্থ্য খাত পাচ্ছে অর্ধেকের কিছু বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ কম বরাদ্দ পাচ্ছে শিক্ষা। সামান্য এই বরাদ্দ বাড়িয়ে অবহেলিত এই তিন খাতে কতটা উন্নয়ন হবে, তা …

বিস্তারিত পড়ুন

কলেজ ভর্তিতে ১০ দিনে ১২ লাখ আবেদন

ঢাকা: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির জন্য ১০ দিনে ১২ লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। তারা ৫৫ লাখ ৫৫ হাজার ২৫৪ ইএসভিজি চয়েজ (কলেজ পছন্দ) দাখিল করেছেন। এর মধ্যে পেমেন্ট সম্পন্ন করেছেন ১০ লাখ ৫ হাজার ৪৫৮ আবেদনকারী। ঢাকা শিক্ষা বোর্ড ও একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে সোমবার (৩ …

বিস্তারিত পড়ুন

বন্যাকবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে …

বিস্তারিত পড়ুন