রাবির ১২তম সমাবর্তন আগামী ২৮ নভেম্বর

রাজশাহী: স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারিখ চূড়ান্ত করেন রাবি কর্তৃপক্ষ।

বুধবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনসহ অন্যান্য বিষয়ে রাষ্ট্রপতি ও আচার্যের সঙ্গে সাক্ষাৎ করি। আগামী ২৮ নভেম্বর সমাবর্তনের দিন ধার্য হয়েছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের পঠন, গবেষণাসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

এর আগে, গতবছরের ৪ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন একই বছরের নভেম্বর মাসে আয়োজনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের লক্ষ্যে ১১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এতে ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী।

সেই সমাবর্তনে অংশ নিতে স্বপ্ন বুনতে থাকেন শিক্ষার্থীরা। তবে অনিবার্য কারণ দেখিয়ে ১ নভেম্বরে দ্বাদশ সমাবর্তন স্থগিত ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে ১১তম সমাবর্তন হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.