শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো মুহূর্তে এ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। …
বিস্তারিত পড়ুনDaily Archives: March 30, 2024
ঈদ কবে, চাঁদের স্থানাঙ্ক জানালো আবহাওয়া অধিদপ্তর
ঢাকাঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিন। ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ১০ এপ্রিল (বুধবার) হবে ঈদুল ফিতর। রমজান মাস ৩০ দিন …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের উপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। কাজেই শিক্ষকদের ওপর সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত। শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবকাঠামোর প্রয়োজন আছে। রাষ্ট্র অবকাঠামো উন্নয়নে অনেক বিনিয়োগ …
বিস্তারিত পড়ুনসরকারের টাকায় ব্রিটেনে মাস্টার্সের সুযোগ, দ্রুত আবেদন করুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিমা নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। দেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে …
বিস্তারিত পড়ুনরচনা লিখে এক সপ্তাহ ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ, বয়স সর্বোচ্চ ১৮
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ২০২৪ সালের কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ উন্মুক্ত হয়েছে। এ রচনা প্রতিযোগিতাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরোনো রচনা প্রতিযোগিতার মধ্যে একটি। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ অংশ নেন এ প্রতিযোগিতায়। এই সৃজনশীল রচনা লেখা তরুণদের অর্জন ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার এবং তাঁদের কণ্ঠকে উন্নত …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের জোর দাবি!
গোপালগঞ্জঃ পেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের জোর দাবি জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। সম্প্রতি শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক ড. বশির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকের ৪১ ও মাধ্যমিকের ৪৯ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক স্কুল বয়সী শিশুদের ৪১ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৪৯ শতাংশ কাজ বা শিশুশ্রমে নিয়োজিত আছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ঝরেপড়া মেয়েশিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি বাল্যবিবাহের শিকার হয়েছে। একটি ছোট অংশ বলেছে, তারা গৃহস্থালির কাজে নিয়োজিত এবং অন্যরা বলেছে তারা কিছুই করছে না। এডুকেশন ওয়াচের এক গবেষণা …
বিস্তারিত পড়ুনযারা নতুন শিক্ষাক্রমের কারিগর তারা কি শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি করেছেন?
ড. কামরুল হাসান মামুনঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য যে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে সবার দৃষ্টি মূল জায়গায় নেই। আশেপাশে ঘুরছে। সমস্যাটা কেউ ধরতে পারেননি বলেই গাছের সারফেসে থাকা পাতার সমস্যা নিয়ে সবাই উঠে পড়ে লেগেছেন। সমস্যা তো গাছের মূলে …
বিস্তারিত পড়ুন‘নতুন শিক্ষাক্রম চালুর পর শিক্ষার্থীর ব্যয় না কমে আরও বেড়েছে’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম চালুর পর শিক্ষার্থীর ব্যয় না কমে আরও বেড়েছে বলে জানিয়েছে শিক্ষা নিয়ে গবেষণা করা বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাক্ষরতা অভিযান। নতুন শিক্ষাক্রম চালুর পর দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীপ্রতি বছরে একটি পরিবারের ব্যয় হয় প্রায় ১৪ হাজার টাকা আর মাধ্যমিকে ২৭ হাজার টাকার বেশি ব্যয় হচ্ছে। শনিবার (৩০ …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে পাশের হার ৯০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৯.৮৯ শতাংশ। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মাতুয়াইলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা অফিসে ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর হাতে ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল