এইমাত্র পাওয়া

Daily Archives: December 14, 2023

সাগরে ভেসে আসা লাশ নওগাঁর কলেজছাত্র সাগরের

কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। গতকাল বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তরুণের নাম সাগর হোসেন (১৮)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ছাতমা গ্রামের আলম মণ্ডলের ছেলে। কক্সবাজার সদর থানার পরিদর্শক …

বিস্তারিত পড়ুন

১৮ ডিসেম্বর থেকে বন্ধ রাজনৈতিক সভা-সমাবেশ

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলের সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ …

বিস্তারিত পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কালো ব্যাজ ধারণ করার মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর বুদ্ধিজীবীদের স্মরণ করে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’-এ ফুলেল …

বিস্তারিত পড়ুন

ভারতের নেহরু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করলেই বহিষ্কার!

ঢাকাঃ ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে যেকোনো ধরনের প্রতিবাদের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরের অফিসের জারি করা নতুন ম্যানুয়ালে বলা হয়েছে, প্রশাসনিক ও শিক্ষাগত কোনো ব্লকের একশ মিটার বা ৩২৮ ফুটের মধ্যে কোনোরকম বিক্ষোভ দেখানো চলবে না। এতে বলা হয়েছে, ধর্না, অনশন, দেয়াল লিখন, পোস্টার লাগানো, একজোট …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যা যা দরকার হবে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকেন। বাংলাদেশ থেকে বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি। ওই সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে শুরু …

বিস্তারিত পড়ুন

স্মার্ট প্রাথমিক শিক্ষাই গড়বে স্মার্ট নাগরিক

মো. কামরুল আহসান তালুকদার পিএএঃ প্রাথমিক শিক্ষা সকল শিক্ষার মূল ভিত্তি। আজকের শিশু যারা প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তারাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এজন্য প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে স্মার্ট প্রাথমিক শিক্ষা হিসেবে গড়ে তুলতে হবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

২য়, ৩য় ও শেষ ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে যেদিন!

ঢাকাঃ সরকারি প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারিতে বা ফেব্রুয়ারির শুরুতেই নেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা এসএসসি পরীক্ষার পর নেওয়া হবে। তবে সব কিছু নির্ভর করছে দ্বাদশ জাতীয় নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর …

বিস্তারিত পড়ুন

১৮ দিনের ছুটিতে ঢাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস ও বড়দিনসহ মোট ১৮ দিনের শীতকালীন ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যদিন অফিস ও বিভাগ খোলা …

বিস্তারিত পড়ুন

চলতি বছরই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা

ঢাকাঃ চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে জাতীয় দিবস হিসেবে তালিকাভুক্ত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। …

বিস্তারিত পড়ুন

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে সংশয় এবারও

ঢাকাঃ আগের বছরের তুলনায় খরচ কমিয়ে এবারও হজযাত্রী নিবন্ধনে আশানুরূপ সাড়া মেলেনি। নিবন্ধন শুরুর ২৮ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় দশ হাজার যাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়নি। এমন পরিস্থিতিতে এবারও বাংলাদেশি হজযাত্রীর কোটা পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। নিবন্ধনের সময় আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরের …

বিস্তারিত পড়ুন