নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস ও বড়দিনসহ মোট ১৮ দিনের শীতকালীন ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যদিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে তিনি জানান।
এর আগে গত ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে শীতকালীন ছুটির আংশিক পরিবর্তন করে কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
