এইমাত্র পাওয়া

Daily Archives: October 19, 2023

গাজায় হামলা: শের-ই বাংলা মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেয়া উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিলিস্তিনে নিরীহ …

বিস্তারিত পড়ুন

কারিগরি অধিদপ্তরের ডিজিকে অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরি থেকে অবসরে গেলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহসিন। তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহসিনকে সরকারিকে চাকরি থেকে …

বিস্তারিত পড়ুন

শেখ রাসেল দিবসে নতুন ভবন পেলো ৯টি শিক্ষা প্রতিষ্ঠান

নড়াইলঃ শেখ রাসেল দিবসে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নয়টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো নতুন একাডেমিক ভবন। বুধবার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। তিনি বলেন, নতুন ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী যেমন আনন্দিত; পাশাপাশি পড়ালেখাও ভালোভাবে করতে হবে। এলাকার দাঙ্গা-হাঙ্গামা বন্ধ করে শিক্ষার প্রতি …

বিস্তারিত পড়ুন

গাজার হাসপাতালের ৪০ শতাংশই শিশু

ঢাকাঃ অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর একের পর এক নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার মধ্যে অন্যতম হলো আল আহলি হাসপাতালে ভয়াবহ হামলা। এ হামলায় একেবারে নিহত হয়েছেন প্রায় ৫০০ মানুষ। এরপর গাজার হাসপাতালের অবস্থা তুলে ধরেছেন সেখানকার এক চিকিৎসক। তিনি বলেন, গাজার হাসপাতালে বর্তমানে ৪০ শতাংশই শিশু। খবর বিবিসির। গাজার …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকদের একটি অংশ

ঢাকাঃ চলতি বছর থেকে দেশে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলসহ একাধিক দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকদের একটি অংশ। এ দাবি বাস্তবায়নে ইতিমধ্যে বেশকিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির অংশ আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তাদের এ আন্দোলনের সংহতি জানিয়েছেন …

বিস্তারিত পড়ুন

মানসম্মত প্রাথমিক শিক্ষা

কাজী গুলশান আরাঃ  যে শিক্ষা মানুষের জ্ঞানের বিকাশ ঘটায় এবং যার মাধ্যমে মানবিক দৃষ্টিভঙ্গি এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটে সেটিই মানসম্মত শিক্ষা। অন্যভাবে বলা যায়, যখন কোনো শিক্ষা একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে মূল্যায়নে উত্তীর্ণ হয়, সেটিই মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের দেশে বেশ কিছু কর্মসূচি নেয়া হয়েছে। এসব …

বিস্তারিত পড়ুন

স্কুলে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে আবেদন

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চলতি বছরে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা আগামী জানুয়ারিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আগামী নভেম্বর মাসে সারাদেশের সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

৬ষ্ঠ ও ৭ম শ্রেণি: কোন পদ্ধতিতে মূল্যায়ন জানতে অপেক্ষা করতে হবে ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। তবে কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে তা বছর শেষে এসেও ঠিক করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থা এই দুই শ্রেণির মূল্যায়ন নিয়ে নতুন …

বিস্তারিত পড়ুন

দাখিলের ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ৩০ অক্টোবর থেকে দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। জরিমানাসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি …

বিস্তারিত পড়ুন

দুদকের কর্মকর্তা পরিচয়ে অধ্যক্ষের কাছে টাকা দাবি

নড়াইলঃ জেলার লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পরিচয় দিয়ে মোবাইল ফোনে এক কলেজ অধ্যক্ষের কাছে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভুক্তভোগী অধ্যক্ষ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন