এইমাত্র পাওয়া

Daily Archives: October 1, 2023

ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ছাড়াল

ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন। রবিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন …

বিস্তারিত পড়ুন

দেওয়ানগঞ্জে নকলের দায়ে আলিমের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরঃ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় আলিম পরীক্ষায় নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ট্যাগ অফিসার মো. মোখলেসুর রহমান  জানান, আজ আল কোরআন (২০১) পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর …

বিস্তারিত পড়ুন

বিএম কলেজ হোস্টেলে ঘুমন্ত ছাত্রের ওপর খসে পড়ল পলেস্তরা

বরিশালঃ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছাত্রাবাসে (ডিগ্রি হোস্টেল) জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বহু বছরের পুরোনো হোস্টেল ভবনের পলেস্তরা প্রায়ই খসে পড়ছে। সর্বশেষ শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকাবস্থায় হোস্টেলের ছাদের পলেস্তরা খসে পড়ে। মশারিতে সেই পলেস্তরা বাধা পেয়ে অল্পের জন্য …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়!

টাঙ্গাইলঃ জেলার ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা যায়, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রার্থীদের কলেজে ভর্তি হতে ফি নির্ধারণ করা হয় ৩ হাজার ৭০০ টাকা। যা নির্ধারণ করছেন অধ্যক্ষ এককভাবে। এতে করে …

বিস্তারিত পড়ুন

ট্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদীঃ জেলায় ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে চিনিশপুরের জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী মোমিত হাসান তনু (১৯) কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিন এর ছেলে। সে কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। …

বিস্তারিত পড়ুন

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়: দুর্বিষহ গণরুম

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৬৪ শতাংশ শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই। গত ২৩ বছরে বিশ্ববিদ্যালয়ে ১৯ হাজার ৯৮ জন শিক্ষার্থী বাড়লেও হলগুলোতে আসন সংখ্যা বেড়েছে মাত্র পাঁচ হাজার ৬৯৬টি। আবাসন সংকট প্রকট হওয়ায় সৃষ্টি হয়েছে দুর্বিষহ গণরুম ব্যবস্থার। হলগুলোর ১০২টি গণরুমে মানবেতর জীবনযাপন করছে প্রায় দুই হাজার …

বিস্তারিত পড়ুন

মেয়ে থেকে ছেলে হলেন মাদরাসা শিক্ষার্থী লিয়া

দিনাজপুরঃ জেলার বিরামপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তার নাম নাইমা আক্তার লিয়া। এ নাম পরিবর্তন করে পরিবার তার নাম রেখেছে নাইম হোসেন। তার এমন পরিবর্তনে পরিবার ও এলাকাবাসী ইতিবাচকভাবে নিয়েছেন। নাইম উপজেলার চতুরপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বড় হয়ে হতে চায় একজন শিক্ষক। …

বিস্তারিত পড়ুন

১০ ছাত্রী পড়িয়ে বেতন নিচ্ছেন ১২ শিক্ষক

নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় এক বিদ্যালয়ে ১২ জন শিক্ষক পড়াচ্ছেন মাত্র ১০ জন শিক্ষার্থীকে। বিদ্যালয়টির নাম বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়। জানা যায়, সেখানে ১০ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন ১২ জন শিক্ষক। কাগজে-কলমে ১৪৫ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা থাকলেও বাস্তবে রয়েছে ১০ জন ছাত্রী। উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় ১৯৯৫ সালে …

বিস্তারিত পড়ুন

ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন চমেবির উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য ডা. মো. ইসমাইল খান। আগামী দুই বছরের জন্য তাঁকে এই খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রবিবার ইউজিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য …

বিস্তারিত পড়ুন

সরকারি আলিয়া মাদ্রাসার দুই হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর বকশি বাজার এলাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা …

বিস্তারিত পড়ুন