শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার রাতে ২৭ হাজার ৭৪ জন শিক্ষককে নিয়োগের চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনটিআরসিএ। জানা …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 21, 2023
সারাদেশেই বৃষ্টি চলবে শুক্র ও শনিবার
ঢাকাঃ সারাদেশে আগামী দুই দিন শুক্রবার ও শনিবার বৃষ্টি চলবে। এছাড়া সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতে সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া …
বিস্তারিত পড়ুনকলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: পুলিশ ইন্সপেক্টরের যাবজ্জীবন
চট্টগ্রামঃ জেলায় এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় মিজানুর রহমানের নামের পুলিশ পরিদর্শকের (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ …
বিস্তারিত পড়ুনজালে উঠল মাদ্রাসাছাত্রের মরদেহ
নাটোরঃ জেলার সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সৌতি জালে জড়ানো অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইসগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাওছার আহমেদ (১৪) রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ষষ্ঠ …
বিস্তারিত পড়ুনরাজশাহীতে প্রাথমিকের ৬ বস্তা নতুন বই জব্দ
রাজশাহীঃ জেলায় প্রাথমিকের বিভিন্ন ক্লাসের ছয় বস্তা নতুন বই জব্দ করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের সামনে থেকে দুটি রিকশাযোগে বইগুলো পাচারের সময় জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিকশাচালক মো. রুবেল ও মো. হৃদয়কে আটক করেছে পুলিশ। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজন নন্দী বলেন, …
বিস্তারিত পড়ুনযে নীতিমালা প্রণয়ন করতে চায় ইউজিসি
ঢাকাঃ ক্লিন এনার্জি, গ্রিন ক্যাম্পাস প্রতিষ্ঠা ও জ্বালানি খাতে ব্যয় সাশ্রয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এক্ষেত্রে যুগোপযোগী একটি নীতিমালা প্রণয়নও করা হবে। ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উন্নয়ন মডেল’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ …
বিস্তারিত পড়ুন৪৫তম বিসিএস: লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবিশ্যক ও …
বিস্তারিত পড়ুনকর্তাদের গাফিলতিতে শিক্ষা মন্ত্রণালয়ে টাকা ফেরত যাচ্ছে
মাছুম বিল্লাহঃ এটি অনেকটা নিয়মে পরিণত হয়েছে যে কোনো প্রকল্পে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয় প্রায় প্রতি বছরই প্রকল্পের এসব অর্থ মন্ত্রণালয়ে ফেরত চলে যায় আর জন্ম দিয়ে যায় অনেক প্রশ্নের। সম্প্রতি শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ বছরও যেসব প্রজেক্টে অর্থ বরাদ্দ দেয়া হয়েছিল অনেক …
বিস্তারিত পড়ুনপ্রথম চালানে ভারতে গেল ১২ ট্রাক ইলিশ
ঢাকাঃ দূর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির প্রথম চালান হিসেবে ভারতে গেছে ৪৫.৮ মেট্রিক টন (৪৫ হাজার ৮০০ কেজি) ইলিশ। প্রতি কেজি ইলিশ ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯০ টাকা) মূল্যে রপ্তানি হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ১২টি ট্রাকে করে এই ইলিশ ভারতে পাঠানো হয়। কাস্টমস …
বিস্তারিত পড়ুনবিদ্যালয়ের অফিস কক্ষে কেরোসিন ঢেলে আগুন দিলো দুর্বৃত্তরা
নরসিংদীঃ জেলার রায়পুরা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দ্বিতীয়বার কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের দুটি আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কিছু ফাইল পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছু খাতা চুরিও হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল