এইমাত্র পাওয়া

Daily Archives: June 22, 2023

ইনডেক্সবিহীন সহকারী প্রধান শিক্ষক গভর্নিং বডির সদস্য

ঢাকাঃ রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পদটি এমপিওভুক্ত পদ হলেও সৃষ্ট পদ দেখিয়ে নন-এমপিও কনিষ্ঠ সহকারী শিক্ষক রোকনুজ্জামান শেখকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার পর থেকে রোকনুজ্জামান শেখ ভর্তি-বাণিজ্য ও নিয়োগ-বাণিজ্যসহ আর্থিক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। বুধবার …

বিস্তারিত পড়ুন

শ্রেষ্ঠ শিক্ষক বাবা, শ্রেষ্ঠ শিক্ষার্থী মেয়ে

মানিকগঞ্জঃ জাতীয় শিক্ষা সপ্তাহে মানিকগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম মফিদুল রহমান। একই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে তার মেয়ে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারিকা বিনতে মফিদ। গতকাল বুধবার (২১ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী …

বিস্তারিত পড়ুন

অবসর-সুবিধা নিয়ে অনিশ্চয়তায় ৬২ হাজার বেসরকারি শিক্ষক

ঢাকাঃ  অবসরগ্রহণের পরপরই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবসর ও কল্যাণ ভাতা পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বরং কিছু শিক্ষকের অবসরগ্রহণের পর মৃত্যু হলেও এই ভাতা পাচ্ছেন না। জানা যায়, এই খাত থেকে শিক্ষকরা যে অর্থ পান, তার বড় অংশই তাদের বেতন থেকে জমা রাখা হয়। এখন সেই অর্থ পেতেও কমপক্ষে …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণ হয়ে বেতন কমে গেছে এমপিওভুক্ত শিক্ষকদের!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কলেজ সরকারি হওয়ার পর শিক্ষকদের বেতন আগের চেয়ে কমে গেছে বলে অভিযোগ করেছেন সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটি। বেতন কমে যাওয়ার বিষয়টিকে বৈষম্যমূলক উল্লেখ করে বেসরকারি আমলের গ্রেডে বেতন-ভাতা দাবি করেছেন শিক্ষকরা। গতকাল বুধবার (২১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে …

বিস্তারিত পড়ুন

৬৭৮ জাল সনদধারী শিক্ষকদের উৎসব ভাতা দিলো মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাল সনদে নিয়োগ পাওয়া দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৮ জন শিক্ষক-কর্মচারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতেও বলেছে মন্ত্রণালয়। জাল সনদে চাকরি পাওয়া এই ৬৭৮ জন শিক্ষক‍ই এবার উৎসব ভাতা পেয়েছেন। গত মঙ্গলবার শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় করে …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিরসনে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষার উপকরণ ও যন্ত্রপাতি বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও কলমসহ অন্যান্য উপকরণের ওপর নতুন করে কর ও ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট পাসের আগে এসব কর প্রত্যাহার ও মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান বৈষম্য নিরসন করাসইহ ১২ দফা দাবি জানিয়েছে গণস্বাক্ষরতা অভিযান। …

বিস্তারিত পড়ুন

জিপিএর পরিবর্তে ফলাফল হবে তিন স্তরে

ঢাকাঃ  বিদ্যালয়ে ঢুকতেই দেখা গেল বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরা কয়েকজন কিশোর ঝাড়ু হাতে মাঠের একপাশ পরিষ্কার করছে। আরেক দল কিশোর তখন বিদ্যালয়ের বারান্দার ওপরের ও নিচের অংশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। তারা পড়ে ষষ্ঠ শ্রেণিতে। দোতলায় গিয়ে দেখা গেল কয়েকজন শিক্ষার্থীর একটি ল্যাপটপ ঘিরে ব্যস্ততা। আরও কয়েকটি উপদল তখন অন্য কাজে …

বিস্তারিত পড়ুন

ছাত্রীর পায়ের ওপর দিয়ে গেল বিশ্ববিদ্যালয়ের বাস

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাসের চাকা পায়ের ওপর দিয়ে গেছে আইন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী নূরে জান্নাত পলির। মঙ্গলবার (২০ জুন) কুমিল্লার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইনসাফ হাউজিংয়ের সামনে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান পলি। তার ডান পায়ের আঙুলের ওপর দিয়ে চাকা চলে যায়। পরে …

বিস্তারিত পড়ুন

বই বিক্রি করে শোকজ খেলেন প্রধান শিক্ষক

নেত্রকোনাঃ জেলার কেন্দুয়া উপজেলার মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন বই ও অন্যান্য ভাঙ্গা আসবাবপত্র কেজি দরে বিক্রির সময় স্থানীয়রা প্রধান শিক্ষককে বাধা দেয়। এ সময় তারা বই ও অন্যান্য সামগ্রী জব্দ করে। গত ২০ জুন বিকালের দিকে মাসকা বাজারে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা …

বিস্তারিত পড়ুন

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান বুয়েটে ১ম শাফিন

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন শাফিন আহমেদ। তিনি কুড়িগ্রামের চিলমারীর থানাহাট ইউনিয়নের পুটিমারী গ্রামের বিমানবাহিনীর সাবেক সদস্য সেকেন্দার আলীর ছেলে। তার পড়াশোনা ও বেড়ে ওঠা ঢাকায়। বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয় গত সোমবার। মেডিকেল কলেজে ২৪৬তম হয়েছেন। ভর্তি হয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে। এ ছাড়া ঢাকা …

বিস্তারিত পড়ুন