শ্রেষ্ঠ শিক্ষক বাবা, শ্রেষ্ঠ শিক্ষার্থী মেয়ে

মানিকগঞ্জঃ জাতীয় শিক্ষা সপ্তাহে মানিকগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম মফিদুল রহমান। একই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে তার মেয়ে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারিকা বিনতে মফিদ।

গতকাল বুধবার (২১ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।

এদিকে সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে (কারিগরি) ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই)। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধান ইঞ্জিনিয়ার ড. ফারুক হোসেন পদক গ্রহণ করেন। তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানও নির্বাচিত হন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.