ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ১২ জুন প্রকাশ করা হবে।
শুক্রবার (৯ জুন) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ওইদিন বিকেল ৪টায় এসএমএস এর মাধ্যমে nu<space>atmp<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করে ফলাফল জানা যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
