Daily Archives: May 9, 2023

বাতিলই হচ্ছে ডিপিএড, পিটিবিটি চালুতে বাঁধা কাটলো

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেড় বছরের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স বাতিল করে ১০ মাস মেয়াদি প্রাইমারি টিচার বেসিক ট্রেনিং (পিটিবিটি) কোর্স চালুর সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। রবিবার (৭ মে) আপিল বিভাগের বিচারপতি …

বিস্তারিত পড়ুন

আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

ঢাকাঃ অস্ত্র আইনের মামলায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত। রবিবার (৯ মে) ঘোষিত রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। অস্ত্র আইন-১৮৭৮ এর ১৯(ক) ধারা প্রমাণিত হওয়ায় তাকে …

বিস্তারিত পড়ুন

জামানত ছাড়া ঋণ দিচ্ছে ৫১ ব্যাংক, জামিনদার সরকার

ঢাকা: কুটির, ছোট (মাইক্রো) ক্ষুদ্র, ও মাঝারি (সিএমএসএমই) পর্যায়ের ব্যবসা থাকলেই বিনা জামানতে কম সুদে ঋণ দিচ্ছে ৫১ বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ ঋণের গ্যারান্টার (জামিনদার)। বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রি-ফাইনান্স তহবিল ‘ক্রেডিট গ্যারান্টি স্কিমের’ আওতায় এ ঋণ বিতরণ করা হচ্ছে। * কেন্দ্রীয় ব্যাংকের …

বিস্তারিত পড়ুন

শিক্ষক গোলাম মোস্তফাকে কলেজের কার্যক্রম থেকে অব্যাহতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার বিরুদ্ধে একই কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় তাকে রোভার স্কাউট, ভর্তি কমিটির সদস্য ও কলেজের ইংরেজি বিভাগীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার) …

বিস্তারিত পড়ুন

৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা বললেন চেয়ারম্যান

ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণের কাজ চলছে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করা যাবে। এরপর পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে গণিত পরীক্ষায় বহিষ্কার ৩, অনুপস্থিত ১৮৩৯

চট্টগ্রামঃ চট্টগ্রামে চলমান এসএসসি পরীক্ষার পঞ্চম দিনের গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৩৯ জন। মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ড …

বিস্তারিত পড়ুন

১৫ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

ঢাকাঃ সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা শক্তিশালী রুপ নিচ্ছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থল ভাগে আঘাতের আশংকা আছে। আগামী রবিবার (১৪ মে) সকাল ৬ টার থেকে ১৫ ই মে সকাল ৬ টার মধ্যে দেশে আঘাত করতে পারে। এমনটাই জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান …

বিস্তারিত পড়ুন

কলেজ ছাত্র হত্যায় কলেজ ছাত্রী প্রেমিকার বিচার দাবি শিক্ষার্থীদের

যশোরঃ জেলার ঝিকরগাছায় কলেজছাত্র ইলিয়াস হোসেন হত্যার বিচার চেয়ে মানবন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ছুটিপুর বাজারে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এদিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন চলে। যশোর জেলার সাধারণ শিক্ষার্থী ব্যানারে মানববন্ধনে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

৫ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

ঢাকাঃ দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং বাকি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার (৯ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজশাহী, নেত্রকোনা, খুলনা, …

বিস্তারিত পড়ুন

স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

মানিকগঞ্জঃ জেলার সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ মে) সকালে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামাল উদ্দিন লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। …

বিস্তারিত পড়ুন