চট্টগ্রামঃ চট্টগ্রামে চলমান এসএসসি পরীক্ষার পঞ্চম দিনের গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৩৯ জন।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গণিত (আবশ্যিক) পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৫ হাজার ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ২৭ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনজনই কক্সবাজারের কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এদিন ১ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
