Monthly Archives: April 2023

গুচ্ছে ভর্তির ফি কমানোর দাবি শিক্ষক সমিতির

ঢাকাঃ ফি কমানোসহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি লাঘবে ৯টি দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। বুধবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর …

বিস্তারিত পড়ুন

বাড়িতে গাছ কাটতে ডাকলেন শিক্ষক, চাপা পড়ে ছাত্রের মৃত্যু

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে গাছচাপা পড়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান রিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম খলিল সাগর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুর নবী সওদাগরের ছেলে। তিনি স্থানীয় মফিজিয়া দারুল …

বিস্তারিত পড়ুন

স্ক্রিনশট ফাঁস, জিডি করেছেন রাজউকের সেই শিক্ষক

ঢাকাঃ রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপের’ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মাহির আসেফ পুলক (২৬)। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। রাজধানীর উত্তরখান থানায় তিনি এই জিডি করেন। জিডিতে পুলক অভিযোগ করেছেন, শনিবার সকালে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থী নয়, ‘নোট-গাইডে’ ঝুঁকছেন শিক্ষকরাই

ঢাকাঃ বাংলা নতুন শিক্ষাক্রমের পাঠদান ও মূল্যায়ন বুঝতে শিক্ষার্থীরা নয়, এবার শিক্ষকরাই নোট-গাইডের দিকে ঝুঁকছেন। দক্ষতাসম্পন্ন শিক্ষকরা পাঠদানপ্রক্রিয়া নিয়ে নোট তৈরি করে অনেক শিক্ষককে তা সরবরাহ করছেন। অন্যদিকে নতুন পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিভিন্ন বইয়ের অনুশীলন বই বাজার থেকে সংগ্রহ করে শিক্ষকরা সহায়তা নিচ্ছেন। আগামী বছর অষ্টম ও নবম …

বিস্তারিত পড়ুন

এসি মিলছে না বাড়তি দামেও

ঢাকাঃ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইলেকট্রনিকস মার্কেটে ডিলারের দোকানে দোকানে ঘুরছেন রায়েরবাগের ব্যবসায়ী এন হাসান। গেল সপ্তাহে কয়েকটি এসি নিয়েছিলেন। গরম বাড়ার কারণে ইতোমধ্যে দোকানের সব এসি বিক্রি হয়ে গেছে। এখন এসেছেন আরও কিছু এসি কিনতে। কিন্তু ডিলারের দোকানে আজ তিনি পাত্তা পাচ্ছেন না। চাহিদা বেড়ে যাওয়ায় কয়েকদিনের …

বিস্তারিত পড়ুন

রমজানে ধনী-গরিব সাম্যের শিক্ষা

ঢাকাঃ পৃথিবীর প্রতিটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সবার রিজিকও তিনি দান করেন। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দান করেন। এর মাধ্যমে মানুষকে পরীক্ষা করছেন তিনি। ধনী-গরিবের সম্পর্ক, সহমর্মিতা, সাহায্য-সহযোগিতা ও মন-মানসিকতা কেমন হয় তা পরীক্ষা করছেন তিনি। রমজানে ক্ষুধার যন্ত্রণা দিয়ে তিনি পরীক্ষা করছেন। ধনীরা কীভাবে সময়টা অতিবাহিত করে …

বিস্তারিত পড়ুন

নথিপত্র জালিয়াতি: বাধ্যতামূলক অবসরে কর কর্মকর্তা বারী

ঢাকাঃ  জালিয়াতির মাধ্যমে তথ্য পরিবর্তন, মূল রেকর্ড নষ্ট ও ভুয়া নথি তৈরি করে করদাতাকে হয়রানি করার অভিযোগে কর অঞ্চল-২ এর কর পরিদর্শক মো. আবদুল বারীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সই করা আদেশ সূত্রে এসব তথ্য …

বিস্তারিত পড়ুন

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?

ঢাকাঃ টানা ১৭ দিন নাভিশ্বাস ওঠা গরমের পর অবশেষে সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমেছে। সিলেট ও রংপুরের কয়েকটি এলাকায় স্বস্তির বৃষ্টির পরশ মিলেছে। আর স্বস্তির বাতাসে রাজধানীতে তাপদহ কমলেও এখনও স্বাভাবিক হয়নি আবহাওয়া। তবে আকাশে ভেসে আসছে মেঘ। ভারত থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর দিয়ে ওই মেঘ …

বিস্তারিত পড়ুন

ফিতরায় গরিবের সুবিধা বিবেচনা কাম্য

মাওলানা আরিফ খান সাদঃ  ইসলামে ঈদের নামাজ আদায় যতটুকু গুরুত্বপূর্ণ; ততটুকুই গুরুত্বের সঙ্গে আদায় করতে হবে সদকাতুল ফিতর। নিজের রোজাকে ত্রুটিমুক্ত ও অসহায়-গরিবদের ঈদকে আনন্দময় করতেই ‘সদকাতুল ফিতর’-এর বিধান এসেছে। প্রত্যেক স্বাধীন মুসলিম- যার কাছে ঈদের দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা …

বিস্তারিত পড়ুন

শাড়ি পরে ৪২ কিমি ম্যারাথন দৌড়ালেন স্কুল শিক্ষিকা

ঢাকাঃ সম্বলপুরী শাড়ি পরে ৪২.৫ কিমি ম্যারাথন দৌড়ালেন মধুস্মিতা জেনা নামের এক নারী। তার এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট। রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। টুইটারে ৪১ বছর বয়সী মধুস্মিতা তার ম্যারাথন দৌড়ের ছবি শেয়ার করেন। পরে সেটি ভাইরাল হয়ে যায়। …

বিস্তারিত পড়ুন