Daily Archives: April 12, 2023

নগদের মাধ্যমেই যাবে প্রাথমিকের উপবৃত্তির টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত মধ্যমেয়াদে পারফরম্যানন্স মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণের শর্তে ৫ বছরের জন্য নগদ এর মাধ্যমে উপবৃ্ত্তি বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেড এর চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সম্পাদন …

বিস্তারিত পড়ুন

পহেলা বৈশাখ: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করে গুরুত্বের সঙ্গে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ পালনের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের কারণে ছুটি থাকলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। সেদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

দারিদ্র্যের হার নেমে ১৮.৭ শতাংশে: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২ সালে চালানো খানা আয়-ব্যয় জরিপের হিসাবে দেশে দারিদ্র্যের হার এখন ১৮ দশমিক ৭ শতাংশ। এবং চরম দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। ৬ বছর আগে ২০১৬ সালের খানা আয় ও …

বিস্তারিত পড়ুন

মঙ্গল ‘শোভাযাত্রা’ কাজটা শিরকের, হুমকি: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; আসন্ন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর কাছে। চিরকুটে বলা হয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের। হামলা হতে পারে এনিটাইম। ওইদিনের দাজ্জালি বাহিনী পাবে না টের মোদের।’ এ ঘটনায় আবতাহী রহমান (২৫) …

বিস্তারিত পড়ুন

কোচিং সেন্টার থেকে শিবির সন্দেহে আটক ২৬

নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ জেলায় জামায়াত-শিবির সন্দেহে ফোকাস নামের একটি কোচিং সেন্টার থেকে ২৬ জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বিল্ডিংয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে …

বিস্তারিত পড়ুন

শিবিরে প্রভাবিত করার অভিযোগে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঃ জেলার ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিষিদ্ধ সংগঠন জামায়াত-শিবিরে যোগদানের জন্য শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রভাবিত করা ও গোপনে সক্রিয় করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রফিকুল ইসলাম নামের এক ছাত্র এবং একই বিভাগের প্রভাষক রেজাউল করিমের বিরুদ্ধে। এই অভিযোগে দুই দফা দাবিতে পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে …

বিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ শিক্ষকের!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলায় গৃহ শিক্ষক হয়ে সৌদি প্রবাসীর বাড়িতে প্রবেশ করে কৌশলে ছাত্রের মাকে প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদি হয়ে গত শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ীতে কর্মরত বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের …

বিস্তারিত পড়ুন

৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর সংশোধনী: শিক্ষকদের সফট কপি দেবে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ঈদের পরেই দেশের সব স্কুলে পৌঁছে দেয়া হবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের সংশোধনী। ইতোমধ্যে এই দুই শ্রেণীর অধিকাংশ বইয়ের ভুল চিহ্নিত করে সেগুলো সংশোধনী আকারে প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এই সংশোধনীগুলোর সফট কপির পাণ্ডুলিপি দেয়া হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর …

বিস্তারিত পড়ুন

সব শর্ত পূরণ করেও এমপিভুক্ত হয়নি কলেজটি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ এমপিওভুক্ত যোগ্যতার সব শর্ত পূরণ হলেও এখনো হয়নি এমপিওভুক্ত উলিপুরের নামাজের চর মহাবিদ্যালয়। ২০২১ সালের ১৯শে অক্টোবর শর্ত পূরণসহ সকল কাগজপত্র দিয়ে এমপিওভুক্ত আবেদন করা হয়েছিল। পাশাপাশি ২০২২ সালের সকল শর্ত পূরণসহ আবারো এমপিওভুক্তকরণের জন্য আপিল আবেদন করা হয়। এমপিওভুক্ত না হওয়া কলেজটি হলো কুড়িগ্রামের উলিপুর উপজেলার …

বিস্তারিত পড়ুন

ফেল করেও পোষ্য কোটায় ভর্তি বশেমুরবিপ্রবিতে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার না পেয়েও ভর্তির সুযোগ পেয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বজনরা। সদ্য প্রকাশিত ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফল কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহজাহান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীদের ভর্তির নির্দেশনা দেওয়া হয়। …

বিস্তারিত পড়ুন