নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ জেলায় জামায়াত-শিবির সন্দেহে ফোকাস নামের একটি কোচিং সেন্টার থেকে ২৬ জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বিল্ডিংয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনায় মিলিত হয়েছে বলে জানতে পারে তারা। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ ২৬ জনকে আটক করা হয়েছে।
এদিকে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার কোচিং সেন্টারে বিতর্ক প্রতিযোগিতা, ব্যাচ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ পুলিশ এসে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীদেরকে ধরে থানায় নিয়ে আসে। সেখানে জামায়াত বা শিবিরের কোন কর্মসূচী ছিল না।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মো. নিজাম উদ্দিন বলেন, ‘কোচিং সেন্টারের আড়ালে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ ২৬ জনকে আটক করেছি। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আইনি পদক্ষেপ শেষে আগামীকাল বুধবার (১২ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
