Daily Archives: April 3, 2023

প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসের তদন্ত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খানমের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনা মোতাবেক গঠিত তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে এ তদন্ত করেন। তদন্ত কমিটির আহবায়ক …

বিস্তারিত পড়ুন

১৬তম গ্রেডের কর্মচারীরা হচ্ছেন প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পান প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে। আর স্বল্পমেয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) থেকে। সেই ইউআরসি’র ১৬তম গ্রেডের পদ ডাটা এন্ট্রি অপারেটরদের ১০ম গ্রেডের পদ সহকারী ইনস্ট্রাক্টর পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ …

বিস্তারিত পড়ুন

একটি পরীক্ষার জন্য আগামী বছর থেকেই এনটিএ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করা হবে। একক ভর্তি পরীক্ষা আয়োজনে এখন থেকেই সংশ্লিষ্টদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। একক ভর্তি পরীক্ষা বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের …

বিস্তারিত পড়ুন

একই সঙ্গে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পাচ্ছেন পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবার রমজানের মধ্যেই পড়েছে পয়লা বৈশাখ। এটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য কিছুটা খুশির ব্যাপার। কারণ ঈদে বোনাসের পাশাপাশি এবার তারা বৈশাখী ভাতাও পাবেন। সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা একত্রে দিতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র …

বিস্তারিত পড়ুন

বৃত্তি পেলেন ৭৫১ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ পাহাড়ের শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৭৫১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে বোর্ডের মিলনায়তনে প্রধান অতিথি থেকে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন, …

বিস্তারিত পড়ুন

সমন্বিত ভর্তি পরীক্ষা বছরে দুবারও হতে পারে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে কিভাবে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে কথাবার্তা হচ্ছে। সমন্বিত একটি পরীক্ষা হবে, তবে বছরে সেটি একবার নয়। বছরে হয়তো দু’বার হবে। সোমবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ সংক্রান্ত একটি সভা শেষে এসব …

বিস্তারিত পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা …

বিস্তারিত পড়ুন

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানার বিরুদ্ধে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন ও সরকার সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার এবং গবেষণা চুরির অভিযোগ’ তদন্তের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে পাঠানো চিঠি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে আন্তঃসিটি বদলি প্রক্রিয়া শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকদের আন্তঃসিটি করপোরেশন (সিটি করপোরেশনের অভ্যন্তরে) বদলি কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিবন্ধী কোটা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী কোটার দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোনো …

বিস্তারিত পড়ুন