নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (২ এপ্রিল) রাত ১০টায় প্রভোস্ট বডির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের একজন অনাবাসিক ছাত্র মো. ইসমাইল হোসেনকে শারীরিকভাবে নির্যাতন ও হলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুজনকে শহীদ মসিয়ূর রহমান হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও মো. সালমান এম রহমান।
এরআগে, রোববার (২ এপ্রিল) যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নং রুমে প্রায় ৪ ঘণ্টা ধরে ইসমাইল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটকে রেখে রড, জিআই পাইপ ও বেল্ট দিয়ে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত শিক্ষার্থী শোয়েব ও সালমান। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

