এইমাত্র পাওয়া

প্রাথমিকে আন্তঃসিটি বদলি প্রক্রিয়া শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকদের আন্তঃসিটি করপোরেশন (সিটি করপোরেশনের অভ্যন্তরে) বদলি কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। পরদিন থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রয়োজনীয় কার্যক্রম শেষ হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.