Daily Archives: March 14, 2023

কলেজে নেই শিক্ষক-শিক্ষার্থী, শুধু উড়ছে পতাকা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনাঃ কলেজে নেই শিক্ষক, নেই শিক্ষার্থীও, শুধু উড়ছে জাতীয় পতাকা। জেলার মদন উপজেলায় শিক্ষক, ছাত্র-ছাত্রী ছাড়াই চলছে এমপিওভুক্ত কলেজ। প্রতিষ্ঠানটির নাম ‘জনতা ও কারিগরি বানিজ্য কলেজ’। সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজটিতে একটি প্লাস্টিকের পাইপের মধ্যে জাতীয় পতাকা টানানো, কিন্তু অধ্যক্ষের রুমসহ সকল ক্লাসরুম তালা বদ্ধ অবস্থায় আছে। কয়েক …

বিস্তারিত পড়ুন

এমপি বেঁচে থাকতে শিক্ষককে জেলে যেতে দেবেন না!

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ দ্রুত বিচার আইনে এমপি কমলের আজ্ঞাবহ এক শিক্ষককে কারাগারে যেতে হলে মামলার আদেশ দেয়া বিচারককে ‘ভাত খেতে’ ও ‘চাকরি করতে দেবেন না’ বলে হুমকি স্বরূপ দাম্ভিক বক্তব্য দিয়েছেন কক্সবাজার সদর আসনের সরকার দলীয় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল। শনিবার (১১ মার্চ) কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষিকার অপসারণের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই শিক্ষিকার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক আবুল বাশার মৃধা, সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার ও হাসিনা মমতাজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, পকেট কমিটি গঠন, …

বিস্তারিত পড়ুন

চাঁদা না পেয়ে স্কুলে ভাংচুর সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলায় বিদ্যালয়ে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

স্কুলমাঠে বিয়ের আয়োজন, প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ হিজলায় প্রাইমারি স্কুলের মাঠে মেয়ের বিয়ের আয়োজন করেছেন ইউপি সদস্য। এজন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার ধুলখোলা ইউপির মাধবপুর (নপাইয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিয়ের আয়োজন করা হয়। ইউপি সচিব আরিফুল ইসলাম সবুজ জানান, ইউপি সদস্য রত্তন রাঢ়ির ছোট মেয়ের …

বিস্তারিত পড়ুন

কোরআনে সর্বাধিক ব্যবহৃত ২০ শব্দ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পবিত্র কোরআনে বহু শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। সর্বাধিকবার এসেছে এমন কিছু শব্দের বিবরণ- মিন : অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে। আল্লাহ : মহান স্রষ্টার সত্তাগত নাম। এসেছে ২১৫৩ বার। ফি : অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার। মা : অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না রাবি অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের ‘ন্যাক্কারজনক’ হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ ফরিদ উদ্দিন খান। পাশাপাশি শিক্ষার্থীরা সুস্থ না হওয়া পর্যন্ত ক্লাস গ্রহণ থেকে বিরত থাকছেন তিনি। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে খালি পায়ে দাঁড়িয়ে …

বিস্তারিত পড়ুন

বাসর রাতেই প্রাণ গেল মাধ্যমিক শিক্ষক লিটনের!

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ প্রথম স্ত্রী মারা গেছে লিটন আলির। ফের বিয়ে করলেন তিনি। স্বপ্ন ছিল ৯ বছরের মেয়ে আর নতুন স্ত্রীকে নিয়ে সুখের সংসারের। কিন্তু স্বপ্ন তার ধুলিস্যাৎ হল বাসর রাতেই । বাসর রাতে নতুন স্ত্রীর হাতে গহনা পরিয়ে দিচ্ছিলেন তিনি। সেই সময়েই অসুস্থ হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন ৪৩ …

বিস্তারিত পড়ুন

প্রয়োজন ছাড়াই ৭ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ প্রয়োজন ছাড়াই সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাত পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিভাগীয় পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া এ বিজ্ঞপ্তি আইনের পরিপন্থি ও উপাচার্যের স্বেচ্ছাচারিতা বলছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, কোনো বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে সভা করবে প্ল্যানিং (পরিকল্পনা) কমিটি। …

বিস্তারিত পড়ুন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত রবিবার। এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েশিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলেশিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। এবার ফলাফল পুনর্নিরীক্ষণের পালা। কোনো শিক্ষার্থী চাইলে …

বিস্তারিত পড়ুন