নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত রবিবার। এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েশিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলেশিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। এবার ফলাফল পুনর্নিরীক্ষণের পালা।
কোনো শিক্ষার্থী চাইলে ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন শুরু হয়েছে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের কথা জানানো হয়েছে। আবেদন করা যাবে ২২ মার্চ পর্যন্ত। পুনর্নিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ফল পুনর্নিরীক্ষণ কীভাবে
টেলিটকের যেকোনো প্রিপেইড নম্বর থেকে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস: GME < Space > RSC < Space > Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME < Space > RSC < Space > 1116000) ফিরতি মেসেজে একটি পিন নম্বর আসবে। দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে এসএমএস করতে হবে DGME < Space > RSC < Space >YES < Space > PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে (যেমন: DGME < Space > RSC < Space > YES < Space > 3699) ফিরতি এসএমএসে ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার এসএমএস পাওয়া যাবে। ভর্তিসংক্রান্ত বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
