নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ জেলায় বিদ্যালয়ে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলকে তার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতির নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল দলের গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি করা হলো। সেই সাথে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী ৫ কর্ম দিবসের লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত (৫ মার্চ) রবিবার ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলসহ ১০/১৫ জনের একটি দল এসে প্রধান শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হামলাকারীরা অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার, টেবিলসহ স্কুলের বিভিন্ন আসবাব ভাংচুর করে। পরে ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা বাদী হয়ে রানা মন্ডলকে প্রধান আসামি করে হামলা-ভাংচুরের ঘটনায় তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
