কোরআনে সর্বাধিক ব্যবহৃত ২০ শব্দ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পবিত্র কোরআনে বহু শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। সর্বাধিকবার এসেছে এমন কিছু শব্দের বিবরণ-

মিন : অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে।

আল্লাহ : মহান স্রষ্টার সত্তাগত নাম। এসেছে ২১৫৩ বার।

ফি : অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার।

মা : অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। ব্যবহৃত হয়েছে ১০১৩ বার।

আল্লাজিনা : অর্থ যারা। ব্যবহৃত হয়েছে ৮১০ বার।

আলা : অর্থ ওপর। ব্যবহৃত হয়েছে ৬৭০ বার।

লা : অর্থ না। ব্যবহৃত হয়েছে ৬৬৮ বার।

ইল্লা : ব্যতীত বা ছাড়া। ব্যবহৃত হয়েছে ৬৬২ বার।

ওয়া-লা : অর্থ ‘এবং না।’ ব্যবহৃত হয়েছে ৬৫৮ বার।

ওয়ামা : অর্থ ‘এবং না’ (নেতিবাচক) বা ‘এবং যা’ (ইতিবাচক)। ব্যবহৃত হয়েছে ৬৪৬ বার।

ইন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৬০৯ বার।

আন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৫৩৯ বার।

ক্বালা : অর্থ সে বলেছে বা তিনি বলেছেন। ব্যবহৃত হয়েছে ৪১৬ বার।

ইলা : অর্থ দিকে বা অভিমুখে। ব্যবহৃত হয়েছে ৪০৫ বার।

মান : অর্থ যে বা কে (প্রশ্নবোধ হলে)। ব্যবহৃত হয়েছে ৩৯৪ বার।

লাহুম : অর্থ তাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৭৩ বার।

ইন : অর্থ যদি। ব্যবহৃত হয়েছে ৩৫৭ বার।

সুম্মা : অর্থ অতঃপর। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

লাকুম : অর্থ তোমাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

বিহি : অর্থ তার মাধ্যমে। ব্যবহৃত হয়েছে ৩২৭ বার।

জর্ডান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ‘দিরাসাতুন ইহসাইয়্যাতুন লি-কালিমাতিল কোরআনিল কারিম’ অবলম্বনে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.