Monthly Archives: February 2023

তালার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ মহান ভাষা আন্দোলনের ৭১ বছর হলেও সাতক্ষীরার তালা উপজেলার ৩২৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৪টিতে নেই কোনো শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করতে হয় সেসব প্রতিষ্ঠানকে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭০ মাধ্যমিক বিদ্যালয়, ৩৫ মাদ্রাসা, ১৩ মহাবিদ্যালয় ও ২১১ প্রাথমিক বিদ্যালয় …

বিস্তারিত পড়ুন

স্কুলের টাকার অর্ধেক ভাগ দিতে হয় ম্যানেজিং কমিটির সভাপতিকে!

শিক্ষাবার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শাকমাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহীন আলমের বিরুদ্ধে জোরপূর্বক টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তারই শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ বসাক। অভিযুক্ত শাহীন আলম এক সময় ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীতে পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টাকা প্রধান শিক্ষকের …

বিস্তারিত পড়ুন

যৌন নিপীড়নের শিকার ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ জেলার কাপাসিয়ায় যৌন নিপীড়নের শিকার হয়ে শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত রবিবার রাতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত শাহরিয়া শারমিন …

বিস্তারিত পড়ুন

নিজ প্রতিষ্ঠানের শিক্ষিকাকে শ্লীলতাহানি ও ছাত্রীদের যৌন হয়রানি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার মুরাদনগরে একটি মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের নারী শিক্ষককে শ্লীলতাহানি ও ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই অধ্যক্ষের বিরুদ্ধে। এসব ঘটনায় ওই অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের ভুক্তভোগী শিক্ষিকা, শিক্ষার্থী, তাদের অভিভাবক …

বিস্তারিত পড়ুন

পদোন্নতির দাবিতে ভবনে শিক্ষকের তালা

শিক্ষাবার্তা ডেস্কঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলীম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, শিক্ষক আবদুল আলীম সকালে ক্যাম্পাসে এসে …

বিস্তারিত পড়ুন

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে শতকোটি টাকার অনিয়ম

শিক্ষাবার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ১১০০ বর্গফুটের তিন বেডরুমের ফ্ল্যাটের গড়পড়তা মূল্য ৫৫ থেকে ৬০ লাখ টাকা। এই ফ্ল্যাটের প্রতি রুমে চারজন খুব সহজেই বসবাস করতে পারে। ড্রইং-ডাইনিংয়েও আরও এক-দুজনের থাকা সম্ভব। ফলে ওই ফ্ল্যাটে ১৩ জন ছাত্রী থাকতে পারে। অথচ রূপনগরেই ২৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৯৯৯ …

বিস্তারিত পড়ুন

চার মাস ধরে বেতন বন্ধ ৬০ শিক্ষক-কর্মচারীর

শিক্ষাবার্তা ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের ৬০ জন শিক্ষক-কর্মচারী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এমপিওভুক্তির পর থেকে নিয়মিত বেতন ভাতা পেয়ে আসলেও কমিটির মেয়াদ শেষ হলে অক্টোবর ২০২২ থেকে বেতন বন্ধ হয়ে যায়। এরপর কমিটি সংক্রান্ত জটিলতা শুরু হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি …

বিস্তারিত পড়ুন

বই মানবাত্মার বন্ধু

শিক্ষাবার্তা ডেস্কঃ ‘বই শুধু অক্ষরজ্ঞানে গুণীবান করে তুলে না, সভ্যতা ও মানবতাবোধ নিশ্চিত করতে মানব সন্তানকে সহায়তা করে থাকে। বইকে বন্ধু করুন। দেখবেন আত্মার আত্মীয়তায় বই আপনার সঙ্গী হবে। মঙ্গলবার জাতীয় গ্রন্থ মেলা-২০২৩ এ ‘উৎকৃষ্ট কুকুর, নিকৃষ্ট মানুষ’ বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন …

বিস্তারিত পড়ুন

আজিজুল হক কলেজে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া; সরকারি আজিজুল হক কলেজে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার নেতাকর্মীরা। আজ মঙ্গবলবার বেলা ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে র‌্যালি শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

শ্রেনী কক্ষের অভাবে বিদ্যালয় মাঠে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ জেলার মনোহরদীতে শ্রেনী কক্ষের অভাবে বিদ্যালয় মাঠে চলছে পাঠদান কার্যক্রম। উপজেলার নারান্দী আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠের দুই পাশে গোল হয়ে মাটিতে বসে শিক্ষার্থীদের পড়াচ্ছেন দুইজন শিক্ষক। দশম শ্রেনীর ছাত্রী মাহিমা আশরাফি জানান,’আমাদের শ্রেনী কক্ষের সংকটের কারণে প্রতিদিন …

বিস্তারিত পড়ুন