Monthly Archives: February 2023

ফেনী গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদকঃ ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ৷ আজ বুধবার প্রকাশিত ফলাফলে এ প্রতিষ্ঠানের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ক্যাডেটদের আন্তরিক প্রচেষ্টা আর শিক্ষকদের পরিশ্রমের কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন …

বিস্তারিত পড়ুন

জিপিএ ৫ পেয়েছেন তীরন্দাজ দিয়া সিদ্দিকী

শিক্ষাবার্তা ডেস্কঃ খেলার মাঠে তীর-ধনুক হাতে দেশের জন্য নিয়মিত পদক নিয়ে আসেন দিয়া সিদ্দিকী। খেলার সঙ্গে পড়াশোনাতোও দুর্দান্ত এই তীরন্দাজ। উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছেন দিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রেজাল্ট পোস্ট করেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। …

বিস্তারিত পড়ুন

ভাই-বোনের যে ছবি আপ্লুত করেছে সবাইকে

শিক্ষাবার্তা ডেস্কঃ ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন। তার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি মর্মস্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের …

বিস্তারিত পড়ুন

অনিয়মকেই নিয়ম বানিয়ে শিক্ষক নিয়োগ দিলেন স্কুল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ জেলার শ্রীনগরে উপজেলার বাঘড়া স্বরূপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক (গনিত ও সাধা:বি) আশরাফুল ইসলাম ও সহকারী গ্রন্থাগার শামীমা আক্তারকে স্থায়ী নিয়োগদানে বিদ্যালয়ের সভাপতি মো. সাইদুর রহমান পিন্টুর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বরাবর …

বিস্তারিত পড়ুন

স্কুলে কয়েক লাখ টাকায় নিয়োগ বাণিজ্য, প্রধান শিক্ষক-সভাপতি অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড় সদর উপজেলার নতুন চাকলা হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চার কর্মচারী নিয়োগে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক হামিদুর রহমান সরকারকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন স্থানীয়রা। গত সোমবার রাতে …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কোটিং সেন্টারের এক শিক্ষককে আটক করা হয়েছে। আটক শিক্ষক আনাস আওরিয়া আলিফ কমার্স টিচিং হোমের পরিচালক। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। শিক্ষার্থী অভিযোগ করে জানান, তিনি শহরের দক্ষিণ বড়গাছায় কমার্স টিচিং হোম নামে একটি কোচিং সেন্টারে ভর্তি হতে যান। এ …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশিত হয়। যেভাবে ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে …

বিস্তারিত পড়ুন

প্রশিক্ষণের সময় প্রাণ গেল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ ক্রীড়া প্রশিক্ষণের সময় দড়ি ফসকে ধাতব দণ্ডের ওপর পড়ে সালমান জুবায়ের (১৫) নামে বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়নরত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবু রায়হান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সালমান পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. শাহজালাল ও …

বিস্তারিত পড়ুন

রাজশাহীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। বোর্ডের ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। যা গত বছর ছিল ১৬২ কলেজ। এছাড়াও ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি। গত …

বিস্তারিত পড়ুন

ময়মনসিংহে তিনটি প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই বোর্ডে পাসের হার শতকরা ৮০ দশমিক ৩২ শতাংশ।শিক্ষা বোর্ডটিতে এবার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। আর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ …

বিস্তারিত পড়ুন