Monthly Archives: February 2023

যেসব মাধ্যমিক শিক্ষকদের শোকজ করলো মাউশি

শিক্ষাবার্তা ডেস্কঃ অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মাধ্যমিকের ১৫ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রবিবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব …

বিস্তারিত পড়ুন

টাকাতেই মিলবে ফেসবুকে ব্লু ব্যাজ

নিউজ ডেস্ক।।  অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে ‍জুকারবার্গ লিখেছেন, শুভ সকাল এবং নতুন পণ্যের ঘোষণা: চলতি সপ্তাহে আমরা ‘মেটা …

বিস্তারিত পড়ুন

জানা গেল আরও যেসব অভিযুক্তের নাম

শিক্ষাবার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর র‌্যাগিং ও নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় চলছে। গত শনিবার থেকে এই ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন ও হল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে এসে শনিবার সেই রাতের বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী। ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেছেন তদন্ত …

বিস্তারিত পড়ুন

অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা লুট

শিক্ষাবার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবারো ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এবার দিনদুপুরে ছিনতাইয়ের শিকার ইসহাক সোহেল (৩২) নামে এক পোশাক ব্যবসায়ী। রবিবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হল সংলগ্ন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দু’জন অস্ত্রধারী রিকশার গতিরোধ করে সঙ্গে থাকা নগদ ৪৫ হাজার টাকা কেড়ে …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ও উন্নয়নে অবদান রাখতে পারে তাবলিগ জামাত

ড. হাসনান আহমেদঃ কদিন আগে তাবলিগ (প্রচার, ধর্মপ্রচার) জামাতের দুই পর্বের বার্ষিক ইজতেমা শেষ হয়ে গেল। হাজার হাজার খোদাভীরু মুসল্লি এতে প্রতি বছর অংশ নেন। অনেক বছর আগে থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের একটা অংশের বৃহৎ সমাবেশ এভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। দলমত নির্বিশেষে অনেক কষ্ট করে আল্লাহর উদ্দেশে ইবাদত-বন্দেগি করার জন্য মুসলমানরা …

বিস্তারিত পড়ুন

বিসিএস উন্মাদনায় সৃজনশীলতার চর্চা ব্যাহত

ইসরাত জাহান নিঝুমঃ বর্তমানে আমাদের দেশে শিক্ষা অর্জনের উদ্দেশ্য ও সফলতার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে ‘বিসিএস ক্যাডার হওয়া’! সমাজের প্রায় প্রত্যেক অভিভাবকের ইচ্ছা—তার সন্তান একজন বিসিএস ক্যাডার হোক। অন্যদিকে বিভিন্ন পারিপার্শ্বিকতায় একজন শিক্ষার্থীর মধ্যেও এমন বোধ জাগ্রত হয়—যেন বিসিএস ক্যাডার হতে পারাই জীবনের একমাত্র লক্ষ্য! কী অদ্ভুত প্রবণতা! বুয়েট, কুয়েটে পড়ে …

বিস্তারিত পড়ুন

নামাজের সময়সূচি: ২০ ফেব্রুয়ারি ২০২৩

আজ সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি, ০৭ ফাল্গুন ১৪২৯ বাংলা, ২৮ রজব ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি > ফজর- ৫:১৫ মিনিট। > জোহর- ১২:১৬ মিনিট। > আসর- ৪:১৮ মিনিট। > মাগরিব- ৬:০০ মিনিট। > ইশা- ৭:১৩ মিনিট। > আজ সূর্যাস্ত- ৫:৫৭ …

বিস্তারিত পড়ুন

ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলার গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হন। রবিবার  (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওসামা (২২) রাজশাহী মহানগরের মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস …

বিস্তারিত পড়ুন

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক।। তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রোববার রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বিএনপি গঠিত হলে এর …

বিস্তারিত পড়ুন

শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে সোমবার

অনলাইন ডেস্ক।। সারা দেশে সোমবার অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে দিনব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান …

বিস্তারিত পড়ুন