শিক্ষাবার্তা ডেস্কঃ অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মাধ্যমিকের ১৫ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষক-কর্মচারীকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।
অভিযুক্ত শিক্ষক-কর্মচারীরা হলেন- চাঁদপুর মতলবের লোকমান হোসেন ও মোহাম্মদ আলাউদ্দিন, মাগুরার মুহম্মদপুরের সহকারী শিক্ষক মেহনাজ খাতুন, খুলনা ফুলতলার অসীম কুমার বিশ্বাস, দিনাজপুর বিরলের সুরজিৎ কুমার রায়, দিনাজপুর বীরগঞ্জের আইয়ুব আলী, রাজশাহীর দুর্গাপুরের শাউলিয়া খাতুন, কাউছার আহম্মেদ, ডালিমা নাজরীন, মোহাম্মদ রাজ্জাক ও ফাহিমা আক্তার। সিলেট দক্ষিণ সুরমার জাকিয়া সুলতানা, জাকিয়া জান্নাত, মাজেদা খাতুন ও মোছাম্মত মুক্তা।
এ বিষয়ে মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অধ্যাপক আমির হোসেন বলেন, যাঁদের শোকজ করা হয়েছে, তাঁদের অধিকাংশই দু-তিন দিন স্কুলে আসেন না। তবে এটা সতর্কীকরণ নোটিশ। ভবিষ্যতে কেউ এমন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
