নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি মনোযোগ দেওয়ার কারণ হচ্ছে, দেশে উচ্চশিক্ষার ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এ বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন হলে উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন আসবে। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন বেশি জরুরি। সেটি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে। গতকাল গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের …
বিস্তারিত পড়ুনMonthly Archives: February 2023
প্রধান শিক্ষকের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ জেলার বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের বিরুদ্ধ অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগের কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুষের টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নামেন কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘুষের টাকা গুনে …
বিস্তারিত পড়ুনরাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার-সম্পাদক রাজ্জাক
শিক্ষাবার্তা ডেস্কঃ রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের মো. আনোয়ার হোসেন ৮৬ ভোট পেয়ে সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো. আব্দুর রাজ্জাক (২) ৯৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে ভোট গণনা শেষে নির্বাচনের …
বিস্তারিত পড়ুনআমাদের নারীরা একদিন মহাকাশেও যাবে: মতিয়া চৌধুরী
শিক্ষাবার্তা ডেস্কঃ করপোরেট মহিলা কাবাডি লিগ ফাইনাল খেলা উপভোগের পর জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, কাবাডি লিগ ফাইনালে নির্মল আনন্দ উপভোগ করেছি। সমাজের বেড়াজাল উপেক্ষা করে মেয়েরা খেলতে এসেছে, তাদের অভিনন্দন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরা একদিন মহাকাশেও যাবে। মঙ্গলবার …
বিস্তারিত পড়ুনছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর: পার্বত্যমন্ত্রী
শিক্ষাবার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই ছাত্রছাত্রীরা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও বিএফডিসি ৮ নম্বর ফ্লোরে পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। বীর বাহাদুর উশৈসিং বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু …
বিস্তারিত পড়ুনভাষার মাসের প্রথমদিনে বাংলায় রায় দিলেন হাইকোর্ট
শিক্ষাবার্তা ডেস্কঃ ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের প্রথমদিনে একটি মামলার রায় বাংলাতে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায় বুধবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বাংলায় ঘোষণা করেন। আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত …
বিস্তারিত পড়ুনকৃষি ও কম্পিউটার শিক্ষা বাস্তবমুখী হওয়া প্রয়োজন
শিক্ষাবার্তা ডেস্কঃ মাধ্যমিক পর্যায়ে কৃষি ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে আশাব্যঞ্জক সফলতা আসছে না, তার একমাত্র কারণ কৃষি এবং কম্পিউটার শিক্ষাকে বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখা হয়েছে। আমাদের দেশে কৃষি ও কম্পিউটার বিষয়কে সিলেবাসে অন্তর্ভুক্ত করে ব্যবহারিক অংশকে ব্যবহারিক খাতার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কোনো ধরনের হাতে-কলমে …
বিস্তারিত পড়ুনবাংলা ও বাঙালির দুর্দশা অভিন্ন
সিরাজুল ইসলাম চৌধুরীঃ রাষ্ট্রভাষা আন্দোলনের সুনির্দিষ্ট দাবি দুটির একটি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, অন্যটি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চাই। পেছনে ফিরে তাকালে প্রশ্ন উঠতে পারে–দুটি দাবি কেন তোলা হলো, একটিই তো যথেষ্ট হওয়ার কথা। রাষ্ট্রভাষা যদি বাংলা হয় তাহলেও সর্বস্তরে এর যে প্রচলন ঘটবে কি ঘটবে না, সে বিষয়ে কোনো …
বিস্তারিত পড়ুনবিতর্কিত শিক্ষক নিয়োগকে বৈধতা দিতে অভিন্ন নীতিমালা পাস
শিক্ষাবার্তা ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত সেই নিয়োগকে বৈধতা দিতে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা সিন্ডিকেটে অনুমোদন করিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। গত সোমবার অনুষ্ঠিত ৮৬তম সিন্ডিকেটে এ নির্দেশিকা অনুমোদন করানো হয়। একাধিক সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইউজিসির নির্দেশিকায় বলা …
বিস্তারিত পড়ুনদুই দপ্তরে নতুন সচিব
শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারের গুরুত্বপূর্ণ দুই দপ্তরে সচিব পদে রদবদল হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হোসাইন খানকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের দায়িত্ব …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল