শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারের গুরুত্বপূর্ণ দুই দপ্তরে সচিব পদে রদবদল হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হোসাইন খানকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর একই বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. সামসুল আরেফিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম অবসরে যাচ্ছেন। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন আজ মঙ্গলবার পর্যন্ত জারি হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
