Daily Archives: February 9, 2023

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সেই সানজিদা পেল ৪.৭৫

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই সানজিদা আক্তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বুধবার ফলাফল প্রকাশ হলে দেখা যায়- সে ৪.৭৫ পেয়েছে। তার বাবা শামীম আল মামুন গত ১২ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন। বাবার লাশ বাড়িতে রেখে পরদিন রোববার (১৩ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ইংরেজি …

বিস্তারিত পড়ুন

নেত্রকোনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিক্ষাবার্তা ডেস্কঃ নেত্রকোনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম পরশিয়া আক্তার (১৮) ও বিপুল দাস (১৯)। এদের মধ্যে বিপুল দাসের মরদেহ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের নাগড়া সাহাপাড়া এলাকা থেকে আর বুধবার সন্ধ্যায় পরশিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরশিয়া আক্তার রংছাতি গ্রামের …

বিস্তারিত পড়ুন

কলেজে শিক্ষার্থী তিনজন, এবারও তিনজনই ফেল

শিক্ষাবার্তা ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা মহিলা কলেজ থেকে এবার তিনজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। গতবছরও ওই তিনজন শিক্ষার্থী একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন। কলমাকান্দা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। মহিলা কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ …

বিস্তারিত পড়ুন

১১টি পদের নির্বাচন সম্পন্ন হলো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর ১১ পদের নির্বাচন শেষ হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক। তারা দু’জনেই হলুদ দলের একটি পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। হলুদ দলের এ …

বিস্তারিত পড়ুন

ছাত্রলীগ কেড়ে নিলো আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার ও ফ্যাস্টুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস ও বাংলার মুখ গ্রুপের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার চারুকলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। তাই তাদের বাধা দেওয়া …

বিস্তারিত পড়ুন

চান্দিনায় স্কুল ছাত্রকে বেধড়ক পেটালেন ম্যানেজিং কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে বেধড়ক মারধর ও স্কুল রুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্যের বিরুদ্ধে।  মারধরের শিকার ঐ শিক্ষার্থীর নাম সাব্বির হোসেন। সে বিদ্যালয়টির দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী বরুড়া …

বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

শিক্ষাবার্তা ডেস্কঃ দিনাজপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন নৌশিন জাহান (১৭) নামের এক শিক্ষার্থী। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে দুপুরে শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নৌশিন …

বিস্তারিত পড়ুন

দিনে চটপটি বিক্রি করে রাতে পড়াশোনা, পেলেন জিপিএ-৫

শিক্ষাবার্তা ডেস্কঃ প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রি করতেন তাহিবুল ইসলাম। ক্রেতারা চলে গেলে দোকান বন্ধ করে শুরু হতো তার পড়াশোনা। গভীর রাত পর্যন্ত পড়াশোনা চলতো। এবারের এইচএসসি পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়েছেন তিনি। তাহিবুল দিনাজপুর বিরামপুরের পূর্বপাড়া এলাকার বাদল হোসেনের ছেলে। বাদল এক সময় চটপটি বিক্রি করতেন। বাবার …

বিস্তারিত পড়ুন

জাবির সমাবর্তনের নিবন্ধন নিয়ে জটিলতা

শিক্ষাবার্তা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় সাত বছর পর। আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। ইতোমধ্যে সমাবর্তনপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা ও সমস্যার সম্মুখীন হচ্ছেন বিলে অভিযোগ শিক্ষার্থীদের। …

বিস্তারিত পড়ুন

সিনিয়র স্টাফ ও ডিপ্লোমা নার্স পদে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ডেস্কঃ দশম গ্রেডের দুটি পদের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২ হাজার ৪২২ জন নার্স নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেওয়া …

বিস্তারিত পড়ুন