নিজস্ব প্রতিবেদক, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের চলমান সংস্কার এবং চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় ভিডিও ফুটেজ নিতে চাইলে কর্মরত এক নারী সাংবাদিককেও হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে …
বিস্তারিত পড়ুনDaily Archives: February 9, 2023
মায়ের জিপিএ-৩.৮৯, মেয়ের ৪.০০
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ জেলার পানছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় একসঙ্গে এইচএসসি পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন। রাবিয়া আক্তার ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। …
বিস্তারিত পড়ুনপবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ ১১ দিনের আন্দোলনের মুখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠনো হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশবিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যলায়ের সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) উপরেজিস্ট্রার এ আদেশ জারি করে স্বাক্ষর করেন। একই প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. …
বিস্তারিত পড়ুনদারিদ্র্যকে জয় করে এইচএসসিতে জিপিএ ৫
শিক্ষাবার্তা ডেস্কঃ জন্মের পর বাবাকে দেখেননি। তিন বছর আগে হারিয়েছেন মাকে। তারপরও দারিদ্র্যকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রাঙ্গামাটির চশিংমং মারমা। কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এ ফলাফল অর্জন করেছেন তিনি। চশিংমং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবা মংমিচিং মারমা …
বিস্তারিত পড়ুনইনডেক্স নম্বর নেই, পান না বেতনও, তবুও তিনি অধ্যক্ষ
শিক্ষাবার্তা ডেস্কঃ ইনডেক্স নম্বর নেই। এমনকী পান না বেতনও। তারপরও চালাচ্ছেন একটি প্রতিষ্ঠান। রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এএইচএম শহিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর তাকে অবৈধ ঘোষণা করার পরও বহাল তবিয়তে থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে চলেছেন তিনি। এমনকী ১০টি পদে নিয়োগ দিতে একটি …
বিস্তারিত পড়ুনএকটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে অপপ্রচারে নেমেছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চিহ্নিত একটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘যাদের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের শিক্ষাক্রম অনুযায়ী নির্ধারিত বইগুলো পড়ানো হয় না, তারা ব্যাপকভাবে পাঠ্যবই নিয়ে অপপ্রচারে নেমেছেন।’ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা …
বিস্তারিত পড়ুনমায়ের জিপিএ-৩.৬৭, ছেলের ৩.৩৩
শিক্ষাবার্তা ডেস্কঃ খাগড়াছড়ির পানছড়িতে এইচএসসি পরীক্ষায় একসঙ্গে মা-ছেলে ও মা-মেয়ে পাস করেছেন। ছেলে সুমেন চাকমার সঙ্গে এবার এইচএসসি পাস করেছেন মা মানেক পুতি চাকমা। তিনি পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী। মানেক পুতি চাকমা দীঘিনালা সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ …
বিস্তারিত পড়ুনমাউশিতে শুরু হচ্ছে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা; আগামী ১৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে অভিযোগ প্রতিকার বিষয়ক অনলাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রশিক্ষণের ১০ম ব্যাচে মনোনীত হয়েছেন দেশের ৩০ টি সরকারি কলেজের অধ্যক্ষ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাউশির প্রশিক্ষণ উইং পরিচালক ড. …
বিস্তারিত পড়ুনপদোন্নতি পেতে হলে পাস করতে হবে ব্যাংকিং ডিপ্লোমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এখন থেকে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি পেতে হলে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে হবে। তবে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তাদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি …
বিস্তারিত পড়ুনঅন্তত একজন পাশ করেছে, আনন্দে কলেজে বনভোজন
নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ জন পাশ করায় কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করেছে শিক্ষকরা। যদিও শিক্ষকদের দাবি, কারিগরি শাখা (বিএম) থেকে ৯০ পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন পাস করায় এ আয়োজন করা হয়েছে। এ নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচনা-সমালোচনা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল