মায়ের জিপিএ-৩.৮৯, মেয়ের ৪.০০

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়িঃ জেলার পানছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় একসঙ্গে এইচএসসি পাস করেছেন মা ও মেয়ে।

মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন।

রাবিয়া আক্তার ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করেন। রাবিয়া বলেন, যত দূর সম্ভব তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান।

শিক্ষতকার পাশাপাশি টিউশনি নিয়ে ব্যস্ত থাকা রাবিয়া ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী গ্রহণের ব্যাপারে আশাবাদী বলে জানায়। মেয়ের ফলাফলে মা-বাবা দু’জনেই খুশি। মা-ছেলে ও মা-মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.