Monthly Archives: December 2021

শিক্ষকদের বদলিতে ‘বকশিশ’ খুঁজতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষকদের বদলি ও বেতনগ্রেড উন্নয়নে বকশিশের নামে ঘুষ আদায়ের অভিযোগ যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শিক্ষা অফিসে রোববার (১২ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ বিষয়টি ঢাকা পোস্টকে …

বিস্তারিত পড়ুন

ওমিক্রন : জনপ্রশাসন কর্মকর্তা-কর্মচারীদের পরতে হবে মাস্ক

নিজস্ব প্রতিবেদক।। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন দফতর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে …

বিস্তারিত পড়ুন

শহীদ বুদ্ধিজীবী দিবস কাল

নিজস্ব প্রতিবেদক।। আগামীকাল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ …

বিস্তারিত পড়ুন

সবাইকে সতর্ক থাকার আহ্বান জয়ের

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল ইন্টারনেট উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। জয় বলেন, যখনই বাংলাদেশ দ্রুততার সঙ্গে …

বিস্তারিত পড়ুন

ফাইভ জি যুগে প্রবেশ করলো বাংলাদেশে

দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ফাইভ-জি সেবা। ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে, সেজন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে এই সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ-জি সেবা চালু করেছে। রোববার রাতে রাজধানীর …

বিস্তারিত পড়ুন

মার্কিন নিষেধাজ্ঞায় বাংলাদেশের অসন্তুষ্টি

অনলাইন ডেস্ক।।  কোনো প্রকার আলোচনা ছাড়াই একতরফাভাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় হতাশা, অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে তলব করে এ উদ্বেগ প্রকাশ করা হয়। শনিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে উল্লেখ …

বিস্তারিত পড়ুন

ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারত যেতে পারবে বাংলাদেশীরা

অনলাইন ডেস্ক।। সোমবার (১৩ ডিসেম্বর) থেকে ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারতে যেতে পরবেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। রোববার (১২ ডিসেম্বর) সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ৩ দিনের সরকারি সফর শেষে বেনাপোল বন্দর দিয়ে রোববার বিকেলে দেশে ফিরেন তিনি। এর আগে গত …

বিস্তারিত পড়ুন

রামপালে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হুদা।। বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক মতবিনিময় সভা ২০২১ অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর ২০২১ রোজ শনিবার রামপালের বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বহুমুখী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা …

বিস্তারিত পড়ুন

১০.৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে কুড়িগ্রাম

নিজস্ব প্রতিবেদক।। শীতের শুরুতেই উত্তরের সীমান্তের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। রবিবার সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে কনকনে শীতে কাবু হয়ে পড়েছে এই জেলার মানুষ। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। …

বিস্তারিত পড়ুন

প্রথম হয়েও পুলিশে চাকরি পাচ্ছেন না মিম

আশপিয়ার পর এবার আরেক তরূণীর কথা জানা গেছে, যে নারী কোটায় মেধাতালিকায় প্রথম হয়েও জমি না থাকায় পুলিশে চাকরি পাচ্ছেন না। এই তরূনী হলেন খুলনার মিম আক্তার। চাকুরী হবেনা শুনে কান্নায় ভেঙ্গে পড়ে মিমের পরিবার। খুলনার পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার তাকে জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশনে স্থায়ী ঠিকানা না …

বিস্তারিত পড়ুন