Monthly Archives: December 2021

পূর্বাচলে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি, শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি।। ২০২২ সালের বাণিজ্য মেলা হবে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আগামী ১ জানুয়ারি থেকে মেলা শুরুর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন বাণিজ্য মেলায় সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে কুড়িল ফ্লইওভার থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরসিটিসির বাস চলাচল করবে। এছাড়াও ডিসেম্বরের মধ্যেই পূর্বাচলের রাস্তা মেরামত করে তা চলাচলের উপযোগী …

বিস্তারিত পড়ুন

১৮টি হলের জন্য অভিন্ন নিয়ম চান ঢাবি ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি আবাসিক ছাত্রী হলের জন্য পৃথক নিয়ম না রেখে সব আবাসিক হলের জন্য অভিন্ন নিয়মের দাবি জানিয়েছেন ছাত্রীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানান। গতকাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা ছাত্রীদের …

বিস্তারিত পড়ুন

চবিতে অপরাধ করেও ‘পার পাচ্ছেন’ অপরাধীরা

নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। প্রশাসনের ওপর মহলে তদবির করে সংঘর্ষ ও হামলায় জড়িতরা শাস্তি মওকুফ করিয়ে নিচ্ছেন একের পর এক। এতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অতীতে অপরাধ করে শাস্তি মওকুফের মাধ্যমে পার পাওয়া শিক্ষার্থীরাই হত্যাকাণ্ড, ছুরিকাঘাত, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে …

বিস্তারিত পড়ুন

১০০ কোটি টাকা খরচের পর বুলেট ট্রেন নিয়ে সংশয়

নিজস্ব প্রতিনিধি।। ঢাকা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দূরত্ব ৩২১ কিলোমিটার। যাতায়াতে সময় লাগে ৬-৭ ঘণ্টা। দীর্ঘ এই রুটে যাতায়াত আরও সহজ করতে দ্রুতগতির ‘বুলেট ট্রেন’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন প্রকল্পের কাজও শেষ। একই রুটে ডাবল লাইনের আরেকটি প্রকল্পের সমীক্ষাও চলমান। এতে …

বিস্তারিত পড়ুন

দেশের ৮৫ ভাগ মানুষের হাতে সম্পদ নেই: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিনিধি।। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ৮৫ ভাগ মানুষের হাতে কিছু (সম্পদ) নেই। অথচ ১৫ ভাগ মানুষের হাতে অধিকাংশ সম্পদ। অর্থনৈতিক ক্ষেত্রে এটা ব্যাপক বৈষম্য সৃষ্টি করছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি …

বিস্তারিত পড়ুন

হঠাৎ স্থগিত ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি।। সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের শুক্রবারের (২৪ ডিসেম্বর) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল বিকেল ৩টায় এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির এর স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক।। আগামী ৫ জানুয়ারি থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ভর্তিপ্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির …

বিস্তারিত পড়ুন

৫০ কোটি শেয়ার যুক্ত হচ্ছে পুজিবাজারে

অনলাইন ডেস্ক।। পুঁজিবাজারে আসছে ৪৭ কোম্পানির ৫০ কোটি ৭ লাখ ৪০ হাজার ৮৫২টি শেয়ার। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) কিংবা রাইট শেয়ারের মাধ্যমে নয়, কোম্পানিগুলো ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়ম অনুসারে কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় …

বিস্তারিত পড়ুন

২২ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

দেশের ২২টি বিশেষায়িত হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। ২০১৮ সাল থেকে এই সুযোগ তিন বছরের জন্য করা হয়েছিল। এবার আরও ৫ বছরের জন্য এটি নবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন হয়েছে। এটি আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। মুক্তিযুদ্ধ …

বিস্তারিত পড়ুন

১৭০ বহির্জাগতিক গ্রহ আবিস্কার করেছে জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক।। বৃহস্পতি গ্রহের মতো আকৃতির আরো ১৭০টি বহির্জাগতিক গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে এর দূরত্ব ৪২০ আলোকবর্ষ। এ যাবতকালের মধ্যে একটি গ্রুপে থাকা এমন গ্রহের মধ্যে এটাই সবচেয়ে বড় গ্রুপ। ভূপৃষ্ঠ এবং মহাকাশে স্থাপিত টেলিস্কোপের ২০ বছরের ডাটা ব্যবহার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নক্ষত্র গঠন হয় যে আপার স্করপিয়াস এবং …

বিস্তারিত পড়ুন