মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বর্বর নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাদের মধ্যে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। দীর্ঘ আলোচনার পর রোহিঙ্গাদের সহায়তার অংশ হিসেবে ভাসানচরের কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এ নিয়ে আগামী শনিবার সরকারের সঙ্গে সমঝোতা স্মারক …
বিস্তারিত পড়ুনMonthly Archives: October 2021
সর্বাধিক ভোট পেয়েই বিজয়ী পাপন
নিউজ ডেস্ক।। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল এখনও ঘোষণা হয়নি। তবে বেসরকারি হিসেবে ফল চলে এসেছে বেশিরভাগ। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা …
বিস্তারিত পড়ুনরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নিউজ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধানমন্ত্রী সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা দিয়ে …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ-জাতিসংঘ চুক্তি শনিবার
নিউজ ডেস্ক।। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে জাতিসংঘের সঙ্গে চুক্তি হচ্ছে বাংলাদেশের। আগামী শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হবে। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিস্তারিত পড়ুনকরোনায় আরও ২১ মৃত্যু
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে। বুধবার …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ পরিস্কার করবেনঃ মাউশি
অনলাইন ডেস্ক।। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষ পরিষ্কার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ হয়ে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে …
বিস্তারিত পড়ুনশিক্ষক-কর্মচারীদের বেতনে পরিবার চালানো কঠিনঃ পরিকল্পনা মন্ত্রী
অনলাইন ডেস্ক।। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যে অর্থ পান তা দিয়ে পরিবার চালাতে কষ্ট হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সময় এসেছে। এ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। …
বিস্তারিত পড়ুনকে হচ্ছেন ডিএমপির পরবর্তী কমিশনার
অনলাইন ডেস্ক।। আগামী ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দু’বছর দায়িত্ব পালন শেষ করতে যাচ্ছেন বর্তমান কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এ পদটিতে কাকে পরবর্তীতে ৩৫ তম কমিশনার হিসেবে আসীন করা যায় সে বিষয়ে পুলিশ প্রশাসন ও সরকারে তোড়জোর শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যেই কমিশনার …
বিস্তারিত পড়ুননির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার প্রয়োজন নেইঃ ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।’ নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, …
বিস্তারিত পড়ুনসরকারি চাকরিজীবীদের নবম বেতন কমিশন গঠনের দাবী
অনলাইন ডেস্ক।। সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণার প্রায় সাত বছর হতে চলেছে। এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে নিষ্পেষিত সরকারি চাকরিজীবীরা। তাদের জন্য তিনটি ‘বিশেষ ইনক্রিমেন্ট’ ও ‘নবম বেতন কমিশন’ গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি। এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর প্রয়োজনীয় ব্যবস্থা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল